রাজশাহীতে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, ‘মূল হোতা’ গ্রেফতার

রাজশাহী প্রতিনিধি
০২ জুলাই ২০২৫, ১৫:৩৯আপডেট : ০২ জুলাই ২০২৫, ১৫:৩৯

রাজশাহীর কাটাখালী এলাকা থেকে অপহরণের শিকার ১৩ বছরের এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে র‌্যাব। একইসঙ্গে অপহরণ মামলার ‘মূল হোতা’ মো. বিশালকে (২৪) গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) সন্ধ্যায় রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা থানার কাঁঠালবাড়িয়া এলাকায় এ অভিযান চালানো হয়। গ্রেফতার বিশাল কাশিয়াডাঙ্গা কাঁঠালবাড়িয়া এলাকার মৃত আলমের ছেলে।

বুধবার (২ জুলাই) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, ভুক্তভোগী কিশোরী অষ্টম শ্রেণির ছাত্রী। আত্মীয়তার সুবাদে অভিযুক্ত যুবক তার বাড়িতে নিয়মিত যাতায়াত করতো এবং বিভিন্ন সময়ে তাকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করতো। রাজি না হলে গত ২৪ জুন সকাল ৯টার দিকে স্কুলে যাওয়ার সময় বিদ্যালয়ের সামনে থেকে অভিযুক্ত বিশাল ও তার সহযোগীরা তাকে অপহরণ করে নিয়ে যায়। পরে পরিবারের পক্ষ থেকে যোগাযোগ করা হলে অপহরণকারীরা ওই স্কুলছাত্রীকে ফেরত না দেওয়ার হুমকি দেয়। এ নিয়ে ২৬ জুন কাটাখালী থানায় মামলা হয়।

র‌্যাব জানায়, মামলার তদন্ত কর্মকর্তার অনুরোধে র‌্যাব-৫-এর একটি দল অভিযান চালিয়ে ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার করে এবং ‘মূল হোতা’ বিশালকে গ্রেফতার করে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছে র‌্যাব।

/কেএইচটি/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি