যারা আগুন নেভায় তাদের গাড়িতেই লাগলো আগুন

বরগুনা প্রতিনিধি
১৯ জানুয়ারি ২০২২, ২৩:১১আপডেট : ১৯ জানুয়ারি ২০২২, ২৩:১১

বরগুনার তালতলীতে ফায়ার সার্ভিসের অফিসে প্রবেশ করার সময় একটি পানিবাহী গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় গাড়িতে থাকা ফায়ার সার্ভিস সদস্যদের গুরুত্বপূর্ণ জিনিস পত্রসহ বিছানা-পোশাক পুড়ে যায়।

বুধবার (১৯ জানুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার নবনির্মিত ফায়ার সার্ভিস স্টেশন ভবনের নিচে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, তালতলী উপজেলায় দীর্ঘ প্রতীক্ষার পরে নির্মিত হয়েছে ফায়ার সার্ভিস স্টেশন। উদ্বোধনের অপেক্ষায় ছিল স্টেশনটি।

এ জন্যই বুধবার বিকালে আমতলী থেকে ফায়ার সার্ভিস সদস্যসহ কর্মকর্তারা একটি পানিবাহীসহ তিনটি গাড়ি তালতলীতে নিয়ে আসেন। এই তিনটি গাড়ির ভেতরে পানিবাহী গাড়িটি ফায়ার সার্ভিস স্টেশনে প্রবেশের মুহূর্তেই হঠাৎ আগুন লেগে যায়। পরে স্থানীয়দের সহায়তায় গাড়িতে লাগা আগুন নিয়ন্ত্রণে আনে। তবে গাড়িটির পেছনের দিক ও এটিতে থাকা ফায়ার সার্ভিস সদস্যদের গুরুত্বপূর্ণ জিনিস পত্রসহ পুড়ে গেছে।

আগুনে পুড়লো ফায়ার সার্ভিসের গাড়ি

কীভাবে আগুন ধরেছে বা কেমন ক্ষতি হয়েছে তা পরে জানানো হবে বলেও জানান ফায়ার সার্ভিস কর্মকর্তারা। তারা জানান, আমতলী-তালতলী সড়ক খারাপ থাকায় গাড়িটি চালিয়ে আসায় মেশিন গরম হয়ে এমন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। এদিকে বাকি দুইটি গাড়ির কোনও সমস্যা হয়নি।

স্থানীয় একাধিক প্রত্যক্ষদর্শী বলেন, পেছন থেকে আগুন লাগা অবস্থায় গাড়িটি অফিসের ভেতরে ঢোকে। এরপর ফায়ার সার্ভিসের সদস্যরাসহ স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। গাড়িটির পেছনের দিকটা ও একটি মোটর মেশিন পুড়ে ছাই হয়ে গেছে। এ ছাড়াও গাড়িতে থাকা সদস্যদের বিছানা-পোশাকসহ গুরুত্বপূর্ণ মালামাল পুড়েছে।

বরগুনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উপ-সহকারী পরিচালক জাহাঙ্গীর আহমেদ বলেন, ‘আমি চাই, দ্রুত এই ফায়ার স্টেশনটি উদ্বোধন হোক। কী কারণে আগুন লেগেছে ও কী পরিমাণ ক্ষতি হয়য়ে তা খতিয়ে দেখছি।’

/এফআর/
সম্পর্কিত
কালশী বস্তিতে আগুনপোড়া ঘরের পাশে শেষ সম্বলের আশায় অপেক্ষা ক্ষতিগ্রস্তদের
সরু সড়ক ও পানির সংকটে কালশীর আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে: ফায়ার সার্ভিস
কালশীর বস্তির আগুন নিয়ন্ত্রণে
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম