পটুয়াখালীতে দুই বাসের সংঘর্ষে আহত ২০

পটুয়াখালী প্রতিনিধি
২৪ জানুয়ারি ২০২২, ২২:৫৩আপডেট : ২৪ জানুয়ারি ২০২২, ২২:৫৩

পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের বাধঘাট এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।  

আহতরা জানান, কুয়াকাটা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা সাকুরা পরিবহনের একটি বাসের সঙ্গে বাধঘাট এলাকায় বিপরীত দিক থেকে আসা মায়ের দোয়া পরিবহনের সংঘর্ষ হয়। এতে উভয় বাসের অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পটুয়াখালী হাসপাতালে নেন।

পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মনিকা মল্লিক বলেন, আহত ২০ জনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

পটুয়াখালী সদর থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর আগেই চালকরা পালিয়ে গেছে। বাস দুটিকে আটক করা হয়েছে।

/এএম/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম