৩৮ কেজি চালের খিচুড়ি ও ১৫ কেজি গরুর মাংস খেয়ে ভাতিজার দলের জয়

বরিশাল প্রতিনিধি
১২ ফেব্রুয়ারি ২০২২, ১৯:২০আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২২, ১৯:৩৩

বরিশাল নগরীর ভাটিখানায় আয়োজন করা হয় খিচুড়ি ও গরুর মাংস খাওয়ার ভিন্নধর্মী এক প্রতিযোগিতা। এ প্রতিযোগিতায় অংশ নেয় চাচা ও ভাতিজার দল। উভয় দলে ২০ জন করে সদস্য ছিল। ১৮ বছর থেকে ৬০ বছরের বৃদ্ধরা উভয় দলেই ছিলেন। তবে এক বৈঠকে ৭৫ মিনিটে ৩৮ কেজি চালের খিচুড়ি ও ১৫ কেজি মাংস খেয়ে বিজয়ী হলো ভাতিজার দল। তবে পুরস্কার পায় দুই দলই।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) রাত ৯টায় এ ভোজন প্রতিযোগিতার আয়োজন করা হয়। চাচা-ভাতিজাদের এ ভোজন প্রতিযোগিতা দেখতে ভিড় করেন এলাকার মানুষ।

ভোজন প্রতিযোগিতার আয়োজনকারী টুলু শরীফ বলেন, ‘এবারের প্রতিযোগিতায় চাচা ও ভাতিজার ৪০ জনের দুই দলের জন্য মোট দুই মণ চালের খিচুড়ি ও ৩০ কেজি গরুর মাংস রান্না করা হয়। উভয় দলকে ৭৫ মিনিট করে সময় বেঁধে দেওয়া হয়।’

তিনি বলেন, ‘নির্ধারিত সময়ের মধ্যে ভাতিজার দল ৩৮ কেজি চালের খিচুড়ি ও ১৫ কেজি গরুর মাংস খেতে সক্ষম হয়েছে। পাশাপাশি চাচার দলও সাবাড় করে ১৫ কেজি গরুর মাংস ও ৩২ কেজি চালের খিচুড়ি।’

প্রতিযোগিতা শেষে ভাতিজাদের দলকে বিজয়ী ঘোষণা করা হলেও দুই দলের সদস্যরা জানিয়েছেন, তারা ভোজন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আনন্দ পেয়েছেন।

প্রতিযোগিতা শেষে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) বরিশালের পুলিশ সুপার আতিকুল ইসলাম বিজয়ী ও পরাজিত দলের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় বরিশাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেনসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত কয়েক বছর ধরে এ প্রতিযোগিতার আয়োজন করে আসছেন টুলু শরীফ।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস