৬০ লাখ টাকার জালে আগুন, ৮ মণ জাটকা গেলো এতিমখানায়

পটুয়াখালী প্রতিনিধি
১৫ ফেব্রুয়ারি ২০২২, ১০:৩৫আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২২, ১০:৩৫

পটুয়াখালীর কলাপাড়ায় তিন লাখ মিটার কারেন্ট জাল, আটটি বেহুন্দী জাল, ছোট ফাসের ৯টি চিংড়ি জাল ও ছয় মণ জাটকা ইলিশ জব্দ করেছে কুয়াকাটা নৌ-পুলিশ। রবিবার সন্ধ্যা থেকে সোমবার রাত পর্যন্ত রাবনাবাদ ও আন্ধারমানিক নদীতে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়। জব্দ হওয়া অবৈধ এ জালের বাজারমূল্য প্রায় ৬০ লাখ টকা। পরে রাত নয়টার দিকে জব্দকৃত জাল কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির সামনে পুড়িয়ে ফেলা হয় এবং মাছ বিভিন্ন এতিমখানা মাদ্রাসার ছাত্রদের মাঝে বিতরণ করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ওসি আখতার মোর্শেদ, উপজেলা মৎস্য  অফিসের সহকারী ক্ষেত্র মো. মহাসীন ও নৌ-পুলিশ ফাঁড়ির এ.এসআই কামরুল ইসলাম।

 এদিকে দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সেতু এলাকায় অভিযান চালিয়ে একটি ইজিবাইক থেকে ১০০ কেজি জাটকা ও (২৫ সেন্টিমিটারের নিচে) ৪০ কেজি পাঙাসের পোনা জব্দ করে মৎস্য বিভাগ। পরে জাটকা পরিবহনের দায়ে অটো চালক আবদুল সত্তার মুন্সীকে (৪০) পাঁচ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী  ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল্লাহ হক ।

কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ওসি আকতার মোর্শেদ জানান, কিছু অসাধু জেলে কারেন্ট জাল দিয়ে জাটকা ইলিশ শিকার করে আসছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। নৌ-পুলিশের জাটকাবিরোধী অভিযান অব্যাহত থাকবে, পাশাপাশি সবার প্রতি একটি ম্যাসেজ হলো সাগর এবং নদী সম্পূর্ণ অপরাধমুক্ত রাখার বিষয়ে আমরা সার্বক্ষণিক তৎপর রয়েছি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক