গৃহপরিচারিকাকে ধর্ষণের অভিযোগে হোটেল ব্যবসায়ী গ্রেফতার 

পটুয়াখালী প্রতিনিধি
১৫ ফেব্রুয়ারি ২০২২, ১৫:৩৮আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২২, ১৫:৩৮

পটুয়াখালী মহিপুরে গৃহপরিচারিকাকে ধর্ষণের অভিযোগে হানিফ হাওলাদার (৪০) নামে এক হোটেল ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে মহিপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

ভুক্তভোগীর বরাত দিয়ে পুলিশ জানায়, প্রায় দেড় মাস আগে ওই নারী আবাসিক হোটেল সোহান ও খাবার হোটেল খানাপিনা রেস্তোরাঁর মালিক হানিফের ঘরে কাজ শুরু করেন। গত ৬ ফেব্রুয়ারি দুপুরে হানিফ ওই হোটেলের একটি কক্ষে আটকে তাকে ধর্ষণ করে। পরে বিষয়টি জানজানি হলে সোমবার রাতে মহিপুর থানায় মামলা করেন ভুক্তভোগী।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, ওই নারী মামলা করার পর অভিযুক্ত হানিফ হাওলাদারকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম