মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক কারাগারে

বরিশাল প্রতিনিধি
১৫ ফেব্রুয়ারি ২০২২, ১৭:২৩আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২২, ১৭:২৩

বরিশালের বানারীপাড়া উপজেলায় মাদ্রাসাছাত্রীকে (১৫) ধর্ষণের অভিযোগে হৃদয় নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৪ ফেব্রুয়ারি) রাতে তাকে গ্রেফতার করে পুলিশ।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে আদালতে সোপর্দ করা হলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। হৃদয়ের বাড়ি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে।

এজাহারের বরাত দিয়ে বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, সোমবার রাত সাড়ে ৮টার দিকে বাবা-মায়ের অনুপস্থিতিতে ওই ছাত্রীকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে হৃদয়। বাবা-মা বাড়ি ফিরে আসলে ঘটনা খুলে বলে ভুক্তভোগী। ওই রাতে তারা তারা বাদী হয়ে মামলা করেন। এরপর অভিযুক্ত হৃদয়কে বাড়ি থেকে গ্রেফতার করা হয়। 

ওসি জানান, আজ হৃদয়কে আদালতে সোপর্দ করা হলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। ভুক্তভোগীকে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী