উদ্ধারের পর ৭ রাজ কাঁকড়া সাগরে অবমুক্ত

পটুয়াখালী প্রতিনিধি
১৯ ফেব্রুয়ারি ২০২২, ১৮:০৯আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২২, ১৮:০৯

পটুয়াখালীর চরগঙ্গামতি এলাকা থেকে উদ্ধারের পরে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে সাতটি রাজ কাঁকড়া অবমুক্ত করা হয়েছে। শনিবার (১৯ ফেব্রুয়ারি) বিকাল আড়াইটায় প্রাথমিক চিকিৎসা শেষে সৈকতের ঝাউবাগান এলাকা সংলগ্ন সাগরে সেগুলো অবমুক্ত করা হয়।

সকাল ৬টার দিকে সৈকত সংলগ্ন ভারানির খালে জেলেদের পাতা একটি জাল থেকে রক্তাক্ত এসব কাঁকড়া উদ্ধার করে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ডফিস।

রাজ কাঁকড়া ওয়ার্ল্ড ফিসের জীববৈচিত্র্য গবেষক সাগরিকা স্মৃতি বলেন, ‘সকালে একটি গবেষণার কাজে গঙ্গামতি এলাকায় যাওয়ার পথে এসব কাঁকড়া দেখতে পাই। পরে উদ্ধার করা হয়েছে। কিছু কাঁকড়ার গায়ে জাল পেঁচানো ছিল। চিকিৎসাবিজ্ঞানে এটি একটি মূল্যবান সম্পদ। ৪৫ কোটি বছর আগে বিবর্তিত হয়ে এতদিন প্রায় অবিকৃত চেহারায় থেকে যাওয়ায় এদের জীবন্ত জীবাস্ম বলা হয়।’

/এমএএ/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান