চরমোনাই মাহফিলগামী ট্রলারডুবি, ৩ জনের মরদেহ উদ্ধার

বরিশাল প্রতিনিধি
২৩ ফেব্রুয়ারি ২০২২, ১৪:৪৩আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২২, ১৫:২৬

বরিশালে চরমোনাই মাহফিলগামী একটি ট্রলারডুবির ঘটনায় তিন জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরও দুই জন নিখোঁজ রয়েছেন। আহত হয়েছেন ছয় জন।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের নলচর সংলগ্ন আ‌ড়িয়াল খাঁ নদীতে এই দুর্ঘটনা ঘটে। বুধবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১টা পর্যন্ত তিন জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে একজনের নাম আব্দুল কুদ্দুস (৭০)। তিনি সিরাজগঞ্জের কাবান্দিপুর এলাকার বাসিন্দা। অন্যদের পরিচয় পাওয়া যায়নি।

চরমোনাইর মাহফিল কমিটির মুখপাত্র আব্দুল্লাহ আল মামুন টিটু বলেন, চরমোনাইর বার্ষিক মাহফিলে যোগ দিতে মঙ্গলবার সিরাজগঞ্জের কাবান্দিপুর এলাকা থেকে ৪২ জন মুসল্লি নিয়ে ট্রলারটি ছেড়ে আসে। রাত ১২টার দিকে নলচর সংলগ্ন আ‌ড়িয়াল খাঁ নদীতে যাত্রীবাহী একটি লঞ্চের সঙ্গে ট্রলারের ধাক্কা লাগে। এরপর যাত্রীসহ ট্রলারটি ডুবে যায়।
 
এ সময় ট্রলারের মুসল্লিরা সাঁতরে পারে উঠে চরমোনাইর বাগরজা গ্রামে আশ্রয় নেন। ওই সময় সাত জন নিখোঁজ ছিলেন। পরে কালিগঞ্জ এলাকা থেকে জীবিত অবস্থায় দুই জনকে উদ্ধার করা হয়। রাত ১২টার পর আব্দুল কুদ্দুসের মরদেহ পাওয়া যায়। স্বজনরা তার মরদেহ শনাক্ত করেছে। বুধবার সকাল থেকে দুপুরের মধ্যে আরও দুই জনের মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ ও জেলেরা। এখনও দুই জন নিখোঁজ রয়েছেন।
 
তিনি আরও জানান, দুর্ঘটনায় আহত ছয় জনের মধ্যে একজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। অন্যদের চরমোনাই অস্থায়ী হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
 
বরিশাল নৌ-ফায়ার স্টেশন কর্মকর্তা খোরশেদ আলম জানান, ট্রলারে ৪২ যাত্রী এবং চালকসহ তিন জন স্টাফ ছিলেন। সবার বাড়ি সিরাজগঞ্জে। একটি যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। নিহতদের নাম পরিচয় এখনও জানা যায়নি। নিখোঁজদের সন্ধানে উদ্ধার কাজ চলছে। তবে যেখানে দুর্ঘটনা ঘটেছে সেখানে স্রোত থাকায় অভিযান চালাতে হিমশিম খেতে হচ্ছে।

/এসএইচ/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
বললেন কথিত বন্দুকযুদ্ধে নিহত একরামের স্ত্রী৯ বছরেও বিচার পাইনি, এখনও দুই মেয়েকে নিয়ে হুমকিতে আছি 
সর্বশেষ খবর
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি