মেঘনায় লঞ্চের ধাক্কায় ট্রলারডুবি, ২ জেলের লাশ উদ্ধার

ভোলা প্রতিনিধি
২৪ ফেব্রুয়ারি ২০২২, ১৯:৩৮আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২২, ১৯:৩৮

ভোলার দৌলতখান উপজেলার মেঘনা নদীতে যাত্রবাহী লঞ্চের ধাক্কায় ট্রলারডুবির ঘটনায় এরশাদ মাঝি (৩৪) ও আকবর মাঝি (৩৫) নামে দুই জেলের লাশ উদ্ধার করেছে কোস্টগার্ড। এ ঘটনায় মমিন মাঝি (১৮) নামে এক জেলে এখনও নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দৌলতখান ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মিজানুর রহমান জানান, উপজেলার ভবানীপুর এলাকায় মেঘনা নদী থেকে দুই জেলের লাশ উদ্ধার হয়।

মৃত জেলেরা দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

ভনানীপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল মমিন মেম্বার জানান, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে ভাবানীপুর লঞ্চঘাটের উত্তর মাথায় মেঘনা নদীতে জেলেরা মাছ শিকার করার সময় জালে আটকা পড়ে এরশাদ মাঝি ও আকবর মাঝির লাশ। এরপর জেলেরা কোস্টগার্ডকে খবর দেন। পরে কোস্টগার্ড সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে তীরে নিয়ে আসেন।

উল্লেখ্য, বুধবার রাতে উপজেলার চরপাতা ইউনিয়নের আব্দুল রহমানের ট্রলারে ওই ইউনিয়নের ৯ জেলে ইলিশ শিকারের জন্য রওনা হয়। রাত ২টার দিকে তারা ভবানীপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে মেঘনা নদীতে মাছ শিকার করছিলেন। সে সময় ঢাকা থেকে হাতিয়াগামী তাসরিফ-২ যাত্রীবাহী লঞ্চ ট্রলারটিকে ধাক্কা দেয়। এতে ট্রলারটি ডুবে যায়। জেলেদের ডাক-চিৎকারে স্থানীয়রা জেলেরা ওই ট্রলারের ৬ জেলেকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

দৌলতখান ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জানান, ট্রলারটি উদ্ধার করা হয়েছে। নিখোঁজ জেলেদের উদ্ধার কাজ চলমান রয়েছে।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

/এমএএ/
সম্পর্কিত
২৩ কোরবানির গরুসহ পদ্মা সেতুর নিচে ডুবে গেলেন ব্যবসায়ী
সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ জেলে বাড়ি ফিরলেন ৫৪ বছর পর
ইউএনএইচসিআর-আইওএমের বিবৃতিআন্দামান সাগরে ট্রলার ডুবে রোহিঙ্গা ও বাংলাদেশিসহ নিখোঁজ ২৫০
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের