লঞ্চে হাফ ভাড়া নিশ্চিতসহ ১২ দাবিতে মানববন্ধন

বরিশাল প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি ২০২২, ১৬:০২আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২২, ১৬:০২

লঞ্চে ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন বন্ধ, কর্মচারী ও ঘাট শ্রমিকদের হাতে যাত্রী হয়রানি রোধ এবং নৌপথে শিক্ষার্থীদের হাফ ভাড়া নিশ্চিত করাসহ ১২ দফা দাবিতে বরিশালে মানববন্ধন করা হয়েছে। 

বরিশাল নৌ-যাত্রী ঐক্য পরিষদের ব্যানারে রবিবার (২৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় নগরীর সদর রোডে এ মানববন্ধন করা হয়েছে। সংগঠনের আহ্বায়ক দেওয়ান আবদুর রশিদ নীলুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের সদস্য সচিব প্রকৌশলী হারুন বিশ্বাস, সফিকুর রহমান মিরাজ, শান্ত রঞ্জন চৌধুরী, জামান কবির ও সাকিবুল ইসলাম শাফিন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, দক্ষিণাঞ্চলে যাতায়াতের অন্যতম বাহন নৌযান। এই খাতে অনেক অত্যাধুনিক নৌযান যুক্ত হলেও সেবার মান বাড়েনি বরং কমেছে। সম্প্রতি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডসহ আরও কিছু ঘটনা তার বাস্তব প্রমাণ।

তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে- ট্রেন, বাসস্ট্যান্ড ও বিমান বন্দরের মতো নৌ-পরিবহন টার্মিনালের ইজারা প্রথা বাতিল করে টোল আদায় বন্ধ, নৌ-পরিবহনে বর্ধিত ভাড়া প্রত্যাহার করে আগের ভাড়া কার্যকর, যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত, প্রতিটি নৌযানে কর্মচারীদের অগ্নিনির্বাপক যন্ত্রের ব্যবহারের প্রশিক্ষণ প্রদান, লঞ্চের ইঞ্জিন রুমের পাশ থেকে খাবার হোটেল ও ক্যানটিন স্থানান্তর, দক্ষ মাস্টার, সুকানি ও গ্রিজার নিয়োগ, লঞ্চ ও স্টিমারে চা-দোকান ও ক্যানটিনে অতিরিক্ত মূল্য সহনীয় পর্যায়ে নামিয়ে আনা, ভ্রমণকালীন যাত্রীদের চিকিৎসাসেবা নিশ্চিত এবং ঢাকা-বরিশাল-খুলনা নৌপথে সপ্তাহে সাত দিন স্টিমার ও অত্যাধুনিক গতিসম্পন্ন নৌযান চালু করা।

/এএম/
সম্পর্কিত
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
ছয় দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
‘ভঙ্গুর রাষ্ট্র ব্যবস্থা ধর্ষণের বিচার করতে পারছে না’
সর্বশেষ খবর
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের