স্কুলছাত্রীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৪ 

ঝালকাঠি প্রতিনিধি
০১ মার্চ ২০২২, ১১:৫৭আপডেট : ০১ মার্চ ২০২২, ১১:৫৭

প্রেমের সম্পর্ক গড়ে তোলে ঝালকাঠি শহরের এক স্কুলছাত্রীকে ডেকে নিয়ে রাতভর আটকে সংঘবদ্ধভাবে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলা দায়েরের পরপরই অভিযুক্ত তিন আসামিসহ মোট চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দিবাগত রাতে (২৮ ফেব্রুয়ারি) শহরের বাসস্ট্যান্ড এলাকার খান বোর্ডিংয়ে এ ঘটনা ঘটে।

অভিযোগে বলা হয়- শহরের একটি মাধ্যমিক বিদ্যালয়ে ৮ম শ্রেণি পড়ুয়া ওই স্কুলছাত্রীর সঙ্গে রনি নামের এক যুবক প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এর সূত্র ধরে তাদের পূর্ব পরিচিত রাব্বি নামের এক যুবক ওই ছাত্রীর মোবাইলফোনে কল দিয়ে তাকে বাসা থেকে ডেকে এনে জোরপূর্বক মোটরবাইকে তুলে নেয়। এরপর শহরের বাসস্ট্যান্ড এলাকার খান বোর্ডিংয়ে নিয়ে ওই ছাত্রীকে পালাক্রমে রাতভর ধর্ষণ করে রনি, রাব্বি, নাছির ও খান বোর্ডিংয়ের ম্যানেজার চাঁনমিয়া। পরদিন সোমবার সকাল ১০টায় মেয়েটি বাসায় এসে তার মায়ের কাছে ঘটনা জানায়। পরে ওই ছাত্রীর মা ঝালকাঠি সদর থানায় এসে অভিযোগ দায়ের করেন। এর পরপরই অভিযান চালিয়ে ১২ ঘণ্টার মধ্যে আসামি রনি, রাব্বি, নাছির ও খান বোর্ডিংয়ের ম্যানেজার চাঁনমিয়াকে গ্রেফতার করে পুলিশ। 

ঝালকাঠি সদর থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, মামলা দায়েরের পর অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। আসামিদের আদালতে পাঠানো হয়েছে। ডাক্তারি পরীক্ষার জন্য ভিকটিমকে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

/টিটি/
সম্পর্কিত
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে একজনকে পিটিয়ে থানায় সোপর্দ
ব্রিটিশ-বাংলাদেশি শিক্ষকের বিরুদ্ধে ১৩ ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ, ব্যাপক চাঞ্চল্য
সর্বশেষ খবর
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী