দুই মোটরসাইকেল ও পিকআপের সংঘর্ষে মামা-ভাগ্নেসহ নিহত ৩

পটুয়াখালী প্রতিনিধি
১২ মার্চ ২০২২, ১৬:১৮আপডেট : ১২ মার্চ ২০২২, ১৬:১৮

পটুয়াখালীর দুমকিতে দুই মোটরসাইকেল ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষে তিন জন নিহত ও দুই জন আহত হয়েছেন। শনিবার (১২ মার্চ) বেলা ১১টার দিকে বাউফল-দুমকি সড়কের মুরাদিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- ইউসুফ মাস্টার (৩৩), হীরা আকন (১৮) ও বায়েজিদ (১৪)। নিহত ইউসুফ পটুয়াখালী সদর উপজেলার ছোটবিঘাই  ইউনিয়নের অফিসের হাট এলাকার এলাকার সফিকুল ইসলাম গাজীর ছেলে। তিনি দুমকি উপজেলার চরগরাব্দি আবুল কালাম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। হিরা একই উপজেলার লাউকাঠি এলাকার আনোয়ার আকনের ছেলে। তিনি লাউকাঠি মাধ্যমিক বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পাস করেছেন। বায়োজিদ হীরা আকনের ভাগ্নে। তার বাড়ি বাড়ি শিয়ালীর মিঠাপুর গ্রামে। আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

দুই মোটরসাইকেল ও পিকআপের সংঘর্ষে মামা-ভাগ্নেসহ নিহত ৩

আহতরা জানান, বেলা ১১টার দিকে ইউসুফ ও হাবিবুর রহমান মোটরসাইকেলযোগে বাউফলের বগা ফেরিঘাটের উদ্দেশে রওনা দেন। মুরাদিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় এলাকায় পৌঁছালে তাদের পেছন থেকে আসা বায়েজিদের মোটরসাইকেলটি ধাক্কা দেয়। এ সময় বগা থেকে ছেড়ে আসা পিকআপের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই বায়েজিদ নিহত হন। পরে বরিশাল নেওয়ার পথে ইউসুফ ও হীরাও প্রাণ হারান।

দুমকি থানার ওসি আবদুস সালাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পিকআপের চালক ও হেলপারকে আটক করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

/এফআর/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী