মোটরসাইকেল চালাচ্ছিল নবম শ্রেণির ছাত্র, সংঘর্ষে নিহত ২

বরিশাল প্রতিনিধি
১৪ মার্চ ২০২২, ২০:৪১আপডেট : ১৪ মার্চ ২০২২, ২০:৪১

বরিশালের হিজলা উপজেলায় গুয়াবাড়িয়া ইউনিয়নের কাউরিয়া বাজার সংলগ্ন এলাকায় মোটরসাইকেল ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। সোমবার (১৪ মার্চ) দুপুর ১২টার দিকে বেপরোয়া গতির মোটরসাইকেলের সঙ্গে ভ্যানগাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়।

নিহতরা হলেন- মোটরসাইকেল চালক ইয়াসিন (১৫) ও ভ্যানগাড়ি চালক কুদ্দুস (২৪)। ইয়াসিন উপজেলার মহিষখোলা সিনিয়র দাখিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র এবং গুয়াবাড়িয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সত্তার পালোয়ানের ছেলে। কুদ্দুস উপজেলার মেমানিয়া ইউনিয়নের চরমেমানিয়া গ্রামের হাসেম হাওলাদারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে দুর্ঘটনাকবিলত স্থান অতিক্রমকালে বেপরোয়া গতির মোটরসাইকেলের সঙ্গে ভ্যানগাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক ইয়াসিন নিহত হয়।

আশঙ্কাজনক অবস্থায় ভ্যানচালককে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বিকালে জরুরি বিভাগে আনার পর সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ মর্গে রয়েছে।

হিজলা থানার ওসি মো. ইউনুস বলেন, ‘বেপরোয়া গতির মোটরসাইকেলের কারণে এ দুর্ঘটনা। এতে দুই চালক নিহত হয়েছে। তাদের ময়নাতদন্ত সম্পন্ন করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

/এফআর/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সর্বশেষ খবর
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের