ইয়াবাসহ গ্রেফতার কারারক্ষী কারাগারে

বরিশাল প্রতিনিধি
২৩ মার্চ ২০২২, ১৬:৫৩আপডেট : ২৩ মার্চ ২০২২, ১৬:৫৩

বরিশালে পৃথক অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই জনকে গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ। এ ঘটনায় থানার দুই এসআই দুই জনের বিরুদ্ধে পৃথক দুইটি মামলা করেছেন। বুধবার (২৩ মার্চ) দুপুরে তাদের আদালতে তোলা হলে বিচারক কারাগারে পাঠান।

কারাগারে যাওয়া দুই আসামি হলেন- বরিশাল কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী নাইম হোসেন। তিনি মুলাদী উপজেলার বাহাদুরপুর গ্রামের আব্দুস সত্তার হাওলাদারের ছেলে। অপরজন হলেন মুরাদ হোসেন। তিনি চট্টগ্রাম পটিয়ার ইদ্রিস চৌধুরীর ছেলে। গ্রেফতার কারারক্ষীর কাছে তিন ও মুরাদের কাছ থেকে ১৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

কারারক্ষীর বিরুদ্ধে করা মামলার বাদী এসআই সজল সাহা বলেন, ‘মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের দিনারপোলের জিরোপয়েন্ট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরার অভিযোগে নাইমকে ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর শরীরে তল্লাশি চালিয়ে তিন পিস ইয়াবা পাওয়া যায়। ঘটনার পরপরই সেখানে নাইমের সঙ্গে দেখা করতে আসেন অপর কারারক্ষী হাসনাইন। তিনি জানান, ছুটি কাটিয়ে বাকেরগঞ্জের ফরিদপুর ইউনিয়নের ভাতশালা গ্রাম থেকে ওই স্থানে এসেছেন নাইমের সঙ্গে দেখা করতে। এ ছাড়া তা আর কোনও উদ্দেশ্য ছিল না। তার কাছে কিছুই পাওয়া যায়নি। পরে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে হাসনাইনকে ছেড়ে দেওয়া হয় এবং নাইমকে থানায় নিয়ে মামলা করা হয়েছে।’

বরিশাল কেন্দ্রীয় কারাগারের জেল সুপার প্রশান্ত কুমার বলেন, ‘নাইমকে আজকের মধ্যে সাময়িক বরখাস্ত করে বিভাগীয় মামলা দায়ের হবে। হাসনাইনের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’

মুরাদের মামলার বাদী এসআই শামসুল হক বলেন, ‘মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়নের তালতলা গ্রামে নাসির দফাদারের বাড়ির সামনে অভিযান চালানো হয়। এ সময় একটি যাত্রীবাহী বাস থেকে নেমে আসা মুরাদকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তার কথাবার্তা অসংলগ্ন মনে হলে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।’

/এফআর/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম