সৈকতে ভেসে এলো মৃত শুশুক

পটুয়াখালী প্রতিনিধি
২৮ মার্চ ২০২২, ১৩:০৩আপডেট : ২৮ মার্চ ২০২২, ১৩:০৪

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে একটি মৃত শুশুক ভেসে এসেছে। এটার দৈর্ঘ্য ৫ ফুট ও প্রস্থ ২ ফুট। সোমবার (২৮ মার্চ) সকাল ৮টায় সৈকতের জাতীয় উদ্যান পয়েন্টে শুশুকটি ভেসে আসে। 

ডলফিন রক্ষা কমিটির সদস্যরা জানান, ধারণা করা হচ্ছে, এটি সাত থেকে আট ঘণ্টা আগে মারা গেছে। এর বয়স অনেকটা কম। শরীরে কোনও আঘাতের চিহ্ন নেই। মৃত্যুর রহস্য উন্মোচনে নমুনা সংগ্রহ করে মাটি চাপা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

এদিকে পটুয়াখালী জেলা ইউএস-এইড/ইকো-ফিশ ২, ওয়ার্ল্ড ফিশ বাংলাদেশ প্রকল্পের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি জানান, এটি পরপয়েজ জাতের ডলফিন। বয়স কম। ব্লু-গার্ড সদস্যদেরকে পাঠিয়ে নমুনা সংগ্রহ করে রাখা হয়েছে।

জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্যাহ বলেন, কুয়াকাটা উপকূলে একটি শুশুক প্রজাতির মৃত ডলফিন ভেসে এসেছে। এর আগে ২১ মার্চ বিকালে একটি ইরাবতী প্রজাতির মৃত ডলফিন ভেসে আসে। এছাড়া চলতি মাসে সামুদ্রিক চারটি মৃত কচ্ছপ ভেসে এসেছে কুয়াকাটা উপকূলে। সমুদ্রে এসব প্রাণীর মৃত্যু কেন হচ্ছে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। মৃত্যুর রহস্য উদঘাটনে গবেষণার প্রয়োজন। 

পটুয়াখালী বন বিভাগের বন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, কুয়াকাটা সমুদ্র উপকূলে একটি মৃত শুশুক ভেসে এসেছে। এটার মৃত্যুর কারণ নিশ্চিত করে বলা যাচ্ছে না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সমুদ্রে জেলেদের জালে আটকা পড়ে মারা গেছে। এই ধরনের শুশুক প্রজাতির ডলফিন সমুদ্র  উপকূলে ও নদীতে বেশি থাকে।

/এসএইচ/
সম্পর্কিত
সাগরের সেই ‘মৃত্যুস্থলে’ ভেসে যাচ্ছিলেন চার পর্যটক, উদ্ধার করলো কে?
কক্সবাজার সৈকতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার
কক্সবাজার সৈকতে পর্যটকদের উপচেপড়া ভিড়
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম