বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে স্বামীকে হত্যা, স্ত্রীর যাবজ্জীবন

পিরোজপুর প্রতিনিধি
২৯ মার্চ ২০২২, ১৮:২১আপডেট : ২৯ মার্চ ২০২২, ১৮:২১

পিরোজপুরের কাউখালী উপজেলায় বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে স্বামী হত্যা মামলায় স্ত্রী সালমা আক্তার রিতাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৯ মার্চ) দুপুরে পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এসএম নুরুল ইসলাম এ দণ্ডাদেশ দেন। এ মামলার অন্য আসামি লিটু হাওলাদারের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দিয়েছেন বিচারক। রায় ঘোষণার সময় রিতা আদালতে অনুপস্থিত ছিলেন। জেলা ও দায়রা জজ আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) জহুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার নথিপত্রের বরাত দিয়ে এপিপি জহুরুল ইসলাম জানিয়েছেন, ঝালকাঠির রাজাপুর উপজেলার বারাকপুর গ্রামের আব্দুল মোফাজ্জেল শিকদারের ছেলে আব্দুল মান্নানের সঙ্গে কাউখালীর মুক্তারকাঠী গ্রামের সালমা আক্তার রিতার বিয়ে হয়। বিয়ের পর থেকে শ্বশুরবাড়িতে বেপরোয়াভাবে চলাচল করতেন রিতা। তাকে সংযত হতে বলায় আব্দুল মান্নানকে নিয়ে কাউখালী বাবার বাড়ি চলে আসেন। সেখানে থাকাকালে একই উপজেলার নাঙ্গুলী গ্রামের লিটু হাওলাদারের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন।

২০১৩ সালের ১৮ জুলাই রাত ১১টার দিকে স্বামী ঘুমিয়ে পড়লে রিতার ঘরে প্রবেশ করে লিটু হাওলাদার। তাদের অনৈতিক সম্পর্ক দেখে ফেললে লোহার রড দিয়ে আব্দুল মান্নানকে আঘাত করলে ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় থানায় হত্যা মামলা করেন আব্দুল মান্নানের ভাই মো. হান্নান শিকদার।

/এএম/
সম্পর্কিত
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম