জেলা জামায়াতের সেক্রেটারিসহ ৩ নেতা আটক

বরগুনা প্রতিনিধি
২৩ এপ্রিল ২০২২, ১৬:১১আপডেট : ২৩ এপ্রিল ২০২২, ১৬:১১

বরগুনা জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল আফজালুর রহমান শাহীনসহ তিন নেতাকে আটক করা হয়েছে। শনিবার (২৩ এপ্রিল) দুপুর ১২টায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) বরগুনা জেলার কর্মকর্তারা পুলিশের সহায়তায় সদর উপজেলার গৌরিচন্না ইউনিয়নের খাজুরতলা এলাকা থেকে তাদের আটক করে। 

আটককৃত অন্যরা হলেন—জামায়াত ইসলামীর বরগুনা পৌর শাখার সাধারণ সম্পাদক জহিরুল হক ও বেতাগী উপজেলা জামায়াতের সভাপতি মো. রফিকুল ইসলাম।

পুলিশ জানায়, আগামী ২৬ এপ্রিল ভিডিও কনফারেন্সের মাধ্যমে বরগুনা সদর উপজেলার খাজুরতলা এলাকায় মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী উপহারের ঘর উদ্বোধন করবেন। সে কারণে ওই এলাকায় গোয়েন্দা তৎপরতা বৃৃদ্ধি করে এনএসআই। তাদের কাছে তথ্য আসে, জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল আফজালুর রহমান শাহীনের বাড়িতে ১০-১২ জন গোপন বৈঠক করছে। ওই তথ্যের ভিত্তিতে দুপুর ১২টায় জেলা পুলিশের বিশেষ গোয়েন্দা শাখা, (ডিএসবি) জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও বরগুনা সদর থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে।

বৈঠক চলাকালীন অভিযানে তিন জনকে আটক করা হয়। অন্যরা টের পেয়ে পালিয়ে যায়। এ সময় বেশকিছু জিহাদী বই, বৈঠকের কাগজপত্র ও বৈঠকে আসা জামায়াত নেতাদের ব্যবহৃত চারটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ।

সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ বলেন, আগামী ২৬ এপ্রিল প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই এলাকায় মুজিববর্ষের উপহারের ঘর বিতরণ করবেন। যেহেতু ওই এলাকাটি আমাদের কাছে এখন স্পর্শকাতর, সে কারণে জামায়াতের এমন বৈঠকের বিষয়টি গুরুত্বের সাথে নিয়েছিলাম। আমরা ধারণা করছি, নাশকতার পরিকল্পনায় জামায়াত নেতারা গোপন বৈঠকে মিলিত হয়েছিলেন। বৈঠক থেকে জব্দ বই ও নথিপত্র যাচাই বাছাই করে নিশ্চিত হয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা ওই এলাকায় নাশকতার পরিকল্পনা করছিলেন। তাদেরকে আটক করে থানায় নিয়ে এসেছি প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলমান আছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এসএইচ/
সম্পর্কিত
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
নোয়াখালীতে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনমুক্তিযোদ্ধাদের অসম্মান করলে গণঅভ্যুত্থান হবে, রাজাকারদের পাকিস্তানে পাঠানো হবে
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম