একসঙ্গে ৩ সন্তানের জন্ম, অবস্থা আশঙ্কাজনক

পটুয়াখালী প্রতিনিধি
২৫ এপ্রিল ২০২২, ১২:১৮আপডেট : ২৫ এপ্রিল ২০২২, ১২:১৮

পটুয়াখালীতে একসঙ্গে তিন পুত্র সন্তানের জন্ম দিয়েছেন পারভীন বেগম নামে এক গৃহবধূ। গত ২৩ এপ্রিল সকালে পটুয়াখালী পৌর শহরের আবদুল্লাহ ক্লিনিকে অস্ত্রোপচারের মাধ্যমে নবজাতকের জন্ম দেন। মা ও সন্তানদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

পারভীন বেগম বরগুনার আমতলী উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের শাখারিয়া (ধর্মনারায়ণ) গ্রামের জাকির হোসেনের স্ত্রী। একসঙ্গে তিন সন্তানের জন্ম দেওয়ার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে হাসপাতালে নবজাতকদের দেখতে ভিড় করছেন অনেকে।

জাকির হোসেন বলেন, ‘আমি ইটভাটায় কাজ করি। কাছে কোনও টাকা-পয়সা নেই। আমার স্ত্রী ও সন্তানতের অবস্থা ভালো না। তাদের উন্নত চিকিৎসা প্রয়োজন। আমি কীভাবে চার জনের চিকিৎসা করাবো? এই মহূর্তে চিকিৎসার জন্য সবার সহযোগিতা প্রয়োজন।’

আবদুল্লাহ ক্লিনিকের গাইনি বিশেষজ্ঞ ডা. আনোয়ার হোসেন জানান, ‘সিজারের মাধ্যমে ওই নারী তিনটি অপ্রাপ্তবয়স্ক পুত্র সন্তান জন্ম দিয়েছেন। বর্তমানে তাদেরকে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালের স্ক্যানুতে (নবজাতকের জন্য বিশেষ যত্ন বিভাগ) পাঠানো হয়েছে। তাদের বাঁচাতে হলে উন্নত চিকিৎসা প্রয়োজন।’

এ বিষয় পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকদের কছে জানতে চাইলে তারা বলেন, ‘আমরা কিছু বলতে পারবো না। এ বিষয়ে তত্ত্বাবধায়কের সঙ্গে কথা বলেন।’

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আবদুল মতিনের মোবাইল ফোনে একাধিকবার কল করে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। 

/এসএইচ/
সম্পর্কিত
মানসিক রোগীদের সহায়তা দিচ্ছে ‘থেরাপি গাধা’
রোগীদের ঈদের ছুটি দিয়ে ৪ দিন ধরে বন্ধ রংপুর হাসপাতালের কিডনি ওয়ার্ড
ঈদের ছুটিতে মিটফোর্ডে রোগীর চাপ, চিকিৎসাসেবায় ভোগান্তি
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের