১০ হাজার লিটার তেল মজুত, জরিমানা মাত্র ২৫ হাজার টাকা

পিরোজপুর প্রতিনিধি
১২ মে ২০২২, ২১:১৪আপডেট : ১২ মে ২০২২, ২৩:০০

নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠিতে অভিযান চালিয়ে প্রায় সাড়ে ১০ হাজার লিটার মজুত করা তেল জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মে) সন্ধ্যায় উপজেলার শ্রীরামকাঠি বন্দরে অভিযান চালিয়ে ওই তেল জব্দ করা হয়। এ ঘটনায় দুই ব্যবসায়ীকে যথাক্রমে ১৫ ও ১০ হাজার টাক করে জরিমানা করা হয়েছে। এছাড়া বাড়তি দামে তেল বিক্রির দায়ে আরও দুই ব্যবসায়ীকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়। 

নাজিরপুরের সহকারী কমিশনার (ভূমি) আল-মামুনের নেতৃত্বে বন্দরের এমএম ট্রেডার্সে অভিযান চালিয়ে গুদাম থেকে ৩৭ ব্যারেল ও আশা ট্রেডার্স থেকে ১৪ ব্যারেল মজুত সয়াবিন তেল জব্দ করা হয়। এ সময় এমএম ট্রেডার্সের মালিক সুশিল কুমার মণ্ডলকে ১৫ হাজার টাকা এবং আশা ট্রেডার্সের মালিক মো. মতিউর রহমানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অতিরিক্ত  দামে তেল বিক্রির দায়ে ওই বন্দরের অরুণ শীলকে চার হাজার ও বিজয় মণ্ডলকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। 

সহকারী কমিশনার মো. আল মামুন বলেন, দুই দোকানে মজুতের তথ্য পেয়ে অভিযান চালিয়ে মোট ১০ হাজার ৪০০ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়েছে।

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
অব্যবস্থাপনার দায় ৩ লাখ টাকা? 
আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা 
ব্রাজিলের সমর্থনে র‍্যালি, ৮৫ হাজার টাকা জরিমানা ও চার বাইক জব্দ
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম