বরিশালে সাংবাদিককে অপহরণের চেষ্টার ঘটনায় মামলা

বরিশাল প্রতিনিধি
৩০ মে ২০২২, ১৪:০৯আপডেট : ৩০ মে ২০২২, ১৪:০৯

সময় টেলিভিশনের বরিশাল ব্যুরো প্রধান অপূর্ব অপুকে অপহরণের চেষ্টার ঘটনায় মামলা হয়েছে। সাত অজ্ঞাতনামাকে আসামি করে রবিবার (২৯ মে) রাত ১১টায় কোতোয়ালি মডেল থানায় মামলাটি করেন অপু। 

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের আটক করে আইনের আওতায় আনা হবে।

সাংবাদিক অপু অভিযোগ করে বলেন, ‘রবিবার বিকালে নগরীর কালিবাড়ি রোডে অফিসে যাচ্ছিলাম। এ সময় মুমীতু কমিউনিটি সেন্টার থেকে এক ব্যক্তি রিকশায় করে এসে আমাকে গালাগালি শুরু করেন। একপর্যায়ে আমার সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। সে আমার দিকে ইট ও কাঁদা ছুড়ে মারে। তারপর আমি দৌড় দিয়ে মুমীতু কমিউনিটি সেন্টারের সামনে এলে আরও একজন সাদা প্রাইভেটকারে উঠানোর চেষ্টা চালায়। তারপর দৌড় দিয়ে পালাই। কী কারণে এই হামলা হয়েছে, তা জানি না।’

বরিশাল মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক হরিদাস নাগ বলেন, ‘বিষয়টি জানার সঙ্গে সঙ্গে ঘটনাস্থল থেকে মুমীতু কমিউনিটি সেন্টারের মালিক শাহিন হোসেন মল্লিক মামুনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়্ হয়। পরে জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।’

শাহিন হোসেন মল্লিক মামুন বলেন, ‘সাংবাদিক অপুকে কে বা কারা লাঞ্ছিত করেছে তা আমার জানা নেই। এ বিষয়ে আমি কিছুই জানি না।’

/এসএইচ/
সম্পর্কিত
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি