আগৈলঝাড়ায় পুলিশের ওপর চেয়ারম্যান পুত্রের হামলা : আটক ২

বরিশাল প্রতিনিধি
০২ ফেব্রুয়ারি ২০১৬, ২১:২১আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৬, ২১:২১

আটকবরিশালের আগৈলঝাড়ায় মঙ্গলবার সকালে মামলার তদন্ত করতে গিয়ে দুর্বৃত্তদের হামলায় এক এএসআই আহত হয়েছেন। আহত এএসআই এর  নাম মিজানুর রহমান। আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ নেতা গোলাম মর্তুজা খানের ছেলে ও দুই শ্যালক এই হামলা করেছেন বলে অভিযোগ করেছে পুলিশ ।
উপজেলা সদরের নগবাড়ি এলাকা থেকে এএসআইকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় উপজেলা চেয়ারম্যানের দুই শ্যালক কাওসার হাওলাদার ও নূর হোসেন হাওলাদারকে আটক করেছে পুলিশ।
আগৈলঝাড়া থানার ওসি মনিরুল ইসলাম জানান, উপজেলা চেয়ারম্যানের আরেক শ্যালক আমীন হাওলাদারের বিরুদ্ধে সোমবার সকালে দুটি চাঁদাবাজির মামলা দায়ের করেন স্থানীয় ব্যবসায়ী উমেদ আলী। এর পরিপ্রেক্ষিতে ওই দিন দুপুরেই আমীন হাওলাদারকে আটক করা হয়। মামলা দায়েরের পর থেকে আসামির স্বজনরা বাদীকে নানাভাবে হুমকি দিচ্ছে বলে মৌখিকভাবে থানায় অভিযোগ করেন উমেদ আলী। এর পরিপ্রেক্ষিতে ও মামলাটি তদন্তের জন্য এএসআই মিজানুর রহমান মঙ্গলবার বেলা ১১টার দিকে নগরবাড়ি এলাকায় উপজেলা চেয়ারম্যানের বাড়ির সামনে যান। এসময় তার ছেলে শাহাবাজ খানসহ তার দুই শ্যালক অতর্কিতে হামলা করে। খবর পেয়ে পুলিশ গিয়ে এএসআই মিজানুর রহমানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। নুরুল ও কাওসারকে আটক করলেও শাহাবাজ খান পালিয়ে গেছেন।
এ ঘটনায় মামলা হবে বলে জানান জেলা পুলিশ সুপার আখতারুজ্জামান।
আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান গোলাম মর্তুজা খান বলেন,‘শুনেছি পুলিশের সঙ্গে একটু বাকবিতণ্ডা হয়েছে। তবে ছেলেকেই তো খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই পুরো ঘটনা জানি না।’
/জেবি/টিএন/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক