পরীক্ষার হলে শ্বাসকষ্ট, ৯ ছাত্রী হাসপাতালে

বরিশাল প্রতিনিধি
১৩ জুন ২০২২, ২২:১২আপডেট : ১৩ জুন ২০২২, ২২:২০

বরিশালের বাকেরগঞ্জের দাড়িয়াল ইউনিয়নের কামারখালী কে এস ইউ মাধ্যমিক বিদ্যালয়ে পরীক্ষা চলাকালে ৯ ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। তাদেরকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অসুস্থ সব শিক্ষার্থী দশম শ্রেণির। তারা হাসপাতালের চতুর্থ তলায় মেডিসিন বিভাগে চিকিৎসাধীন রয়েছে।

প্রধান শিক্ষক জলিলুর রহমান জানান, সোমবার (১৩ জুন) দুপুর ১টায় অসুস্থ ছাত্রীদের স্কুল পরীক্ষা শুরু হয়। পরীক্ষার মধ্যভাগে তিন ছাত্রী অসুস্থ হয়ে পড়লে তাদেরকে দ্রুত বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। পরে আরও ছয় ছাত্রী একইভাবে অসুস্থ হয়ে পড়ে। তাদেরকেও বাড়ি পাঠানো হয়।

তিনি আরও জানান, কিন্তু বাড়িতে যাওয়ার পর সবার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল এবং হাত-পা বেঁকে যাচ্ছিল। এ অবস্থা দেখে বিকালে তাদের শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. নাভিদ নূর ইভান বলেন, অসুস্থ ছাত্রীরা ভালো ‍আছে। তাদের চিকিৎসা চলছে। ধারণা করা হচ্ছে, প্রচণ্ড গরমে ঘাম বের হওয়ায় লবণশূন্যতা দেখা দেওয়ায় ‍ছাত্রীদের ‍এ অবস্থার সৃষ্টি হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
‘চীনের অর্থায়নে হচ্ছে ৫টি নারী হাসপাতাল’ 
ছয় মাসের মধ্যে ৫টি শিশু হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম