সরকারি টাকা আত্মসাতে ইউপি চেয়ারম্যান বরখাস্ত 

ঝালকাঠি প্রতিনিধি
২১ জুন ২০২২, ১৭:০৭আপডেট : ২১ জুন ২০২২, ১৭:০৭

নানা অনিয়ম, দুর্নীতি ও সরকারি অর্থ আত্মসাতের কারণ দেখিয়ে ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল বাশার খানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখা এ বিষয়ে এক প্রজ্ঞাপন জারি করেছে।

সংশ্লিষ্ট শাখার সিনিয়র সহকারী সচিব জেসমীন প্রধান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে গত ১৬ জুন এ সাময়িক বরখাস্তের আদেশ করা হয়। তবে মঙ্গলবার (২১ জুন) সকালে এ বিষয়টি জানাজানি হয়। ঝালকাঠি জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট দফতরে প্রজ্ঞাপনের অনুলিপি দেওয়া হয়েছে।

অনুলিপি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মো. জোহর আলী। তিনি বলেন, সাময়িক বরখাস্তের সঙ্গে চেয়ারম্যানকে কেন স্থায়ী বরখাস্ত করা হবে না, সে বিষয় কারণ দর্শানোর জন্য সাত দিনের সময় দিয়ে নোটিশ করা হয়েছে।

সাময়িক বরখাস্তের আদেশের কপিতে উল্লেখ করা হয়, ‘তদন্তে গত তিন বছরে ইউনিয়ন পরিষদের ট্যাক্সের ১২ লাখ ৮২ হাজার ৩৫০ টাকা মাসিক সভায় আলোচনা বা রেজ্যুলেশন না করে আত্মসাৎ, করোনাকালে  দুর্যোগ ব্যাবস্থাপনা মন্ত্রণালয়ের বরাদ্দ ত্রাণের চাল আত্মসাৎ, করোনাকালে প্রধানমন্ত্রীর তহবিল থেকে অসহায় মানুষের মধ্যে টাকা বিতরণে অনিয়ম, এলজিএসপি-৩ এর প্রাপ্তবরাদ্দ থেকে তথ্য সেবা কেন্দ্রের মালামাল না কিনে আত্মসাৎ, ২০১৯-২০২০ অর্থ বছরের ফটোকপি কেনা বাবদ ৯০ হাজার টাকা আত্মসাৎ এবং ইউনিয়নভিত্তিক করোনা টিকা দেওয়ার জন্য স্বাস্থ্যকর্মীদের আপ্যায়নের ৩৫ হাজার টাকা আত্মসাতের প্রমাণ মিলেছে। এছাড়া ট্রেড লাইসেন্স ফি, ওয়ারিশান সনদ ফি, অটোরিকশা লাইসেন্স ফি এর তিন লাখ টাকা আত্মসাৎ, সাবেক ইউপি সচিব দিয়ে ইউনিয়ন পরিষদের রেজ্যুলেশনসহ সব কার্যক্রম পরিচালনা করা এবং ২০১৯-২০২০ অর্থ বছরের জনস্বাস্থ্য অধিদফতর থেকে পাওয়া ২০ সেট রিং স্ল্যাব ইউপি সদস্যদের না জানিয়ে বিতরণের অভিযোগও তদন্তে প্রমাণিত হয়েছে।’

এ বিষয়ে চেয়ারম্যান আবুল বাশার খান বলেন, মন্ত্রণালয়ের চিঠি এখনও আমি হাতে পাইনি। তবে একটি চিঠি এসেছে শুনেছি। 

 

/টিটি/
সম্পর্কিত
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
‘সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ’ 
সড়কে কোরবানির বর্জ্য: প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটি কর্মকর্তা বরখাস্ত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক