কোরবানির গরু দেখতে গিয়ে অটোচাপায় প্রাণ গেলো শিশুর

পিরোজপুর প্রতিনিধি
০৯ জুলাই ২০২২, ০০:০৭আপডেট : ০৯ জুলাই ২০২২, ০০:০৭

পিরোজপুরের স্বরুপকাঠীতে কোরবানির গরু দেখতে গিয়ে অটোচাপায় আমিনা খানম (৭) নামের এক মাদ্রাসাছাত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৮জুলাই) উপজেলার দৈহারি ইউনিয়নের চিলতলা বাজার সংলগ্ন বেপারী বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আমিনা চিলতলা গ্রামের বেল্লাল হোসেন বেপারীর মেয়ে।

শিশুটির স্বজনরা জানান, শুক্রবার একজন রাস্তা দিয়ে একটি বড় আকৃতির কোরবানির গরু নিয়ে যাচ্ছিল। আমিনা গরু দেখতে বাড়ি থেকে দৌড়ে বের হয়। এ সময় ইন্দুরহাট থেকে দৈহারির উদ্দেশ্যে আসা একটি অটোরিকশা তাকে চাপা দেয়। স্থানীয়রা গুরুতর আহত আমিনাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। তবে পথেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পরপরই স্থানীয়রা অটোরিকশার চালক ইমরান হোসেনকে (২৫) আটক করে পুলিশে সোপর্দ করে। ইমরানের বাড়ি সোহাগদল গ্রামে।

স্বরুপকাঠী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আনুশুয়া সমদ্দার জানান, শিশুটির মাথায় গুরুতর জখম হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। 

স্বরুপকাঠী থানার ওসি আবির মোহাম্মাদ হোসেন বলেন, ড্রাইভারকে আটক করা হয়েছে। নিহত শিশুটির ময়নাতদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা হবে বলে জানান তিনি।   

উল্লেখ্য,গত বছরে একই স্থানে স্থানীয় লাল মিয়ার পুত্র ইব্রাহিম হোসেন (১১) নামে এক কিশোর অটো চাপায় প্রাণ হারায়। 

/টিটি/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের