বাড়ির সামনে শরীরে আগুন দিয়ে কলেজছাত্রের ‌‘আত্মহত্যা’

বরিশাল প্রতিনিধি
১৬ জুলাই ২০২২, ১৮:৩৬আপডেট : ১৬ জুলাই ২০২২, ১৮:৪৩

বরিশালের গৌরনদী উপজেলায় ইমাম হোসেন (২২) নামে এক কলেজছাত্র শরীরে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। শুক্রবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার পশ্চিম হোসনাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। 

ইমাম হোসেন ওই গ্রামের সৌদি আরব প্রবাসী আনোয়ার হোসেন বেপারীর ছেলে। তিনি হোসনাবাদ নিজাম উদ্দিন কলেজের ডিগ্রির ছাত্র। ময়নাতদন্তে শেষে আজ বিকালে পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছে পুলিশ।  

সরিকল ইউনিয়নের মেম্বার জয়নাল আবেদীন বেপারী জানান, ঢাকার একটি মেয়ের সঙ্গে ইমামের প্রেমের সম্পর্ক ছিল। মেয়েটির বাবার আর্থিক অবস্থা ভালো। এ কারণে তাদের সম্পর্ক মেনে নিচ্ছিলো না। এদিকে ইমামের বাবা প্রবাসে থাকায় সম্পর্কটি মেনে নিচ্ছিলেন না। এ নিয়ে দুই দিন আগে মাকে মারধর করেন ইমাম। শুক্রবার দুপুরে নিজ বাড়ির সামনে বসে শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ফোরকান হোসেন জানান, সকালে ঘটনাটি জানার পর ওই বাড়ি থেকে লাশ উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে বিকালে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। পরিবার ও স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, প্রেমিকার সঙ্গে বিয়ে না দেওয়ায় ইমাম আগুন লাগিয়ে আত্মহত্যা করেছেন।

/এসএইচ/
সম্পর্কিত
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশাগ্রস্ত ছিলেন বসুন্ধরা সিটি থেকে পড়ে নিহত যুবক
ঋণের চাপে স্বামীর পর প্রাণ দিলেন স্ত্রীও
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের