দুই শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে যুবক গ্রেফতার

পটুয়াখালী প্রতিনিধি
১৭ জুলাই ২০২২, ০১:৪৬আপডেট : ১৭ জুলাই ২০২২, ০১:৪৬

পটুয়াখালীর রাঙ্গাবালীতে দুই শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে বাবলু ফরাজী (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৬ জুলাই) দুপুরে রাঙ্গাবালী উপজেলার চরলতা আশ্রয়ণ প্রকল্প এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার বাবলু ফরাজী চরমোন্তাজ ইউনিয়নের চরলতা আশ্রয়ণ প্রকল্প এলাকার মৃত আব্দুর রশিদ ফরাজীর ছেলে। তিনি এক সন্তানের জনক এবং পেশায় জেলে।

নির্যাতনের শিকার দুই শিশুর পরিবার জানায়, ১০ জুলাই দুপুরে চরলতা আশ্রয়ণ প্রকল্পের বরই গাছতলায় খেলাধুলা করেছিল দুই শিশু। এ সময় বিস্কুট ও চানাচুর কিনে দেওয়ার কথা বলে তাদের বাবলু ডেকে নিয়ে যান। পরে আশ্রয়ণ প্রকল্পের ২৯/৫ নম্বর কক্ষে নিয়ে দুই শিশুকে ধর্ষণের চেষ্টা করেন। 

পুলিশ ও স্থানীয়রা জানান, এ ঘটনার পর ওই দিন বিকালে স্থানীয় প্রভাবশালী জাকির সরদার সালিশ বৈঠক ডেকে বাবলুকে জুতাপেটা করে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। লোকলজ্জায় দুই শিশুর পরিবার কাউকে কিছু বলেনি। ঘটনার তিন দিন পর দুই শিশু অসুস্থবোধ করলে বিষয়টি জানাজানি হয়। এতে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে ঘটনার ছয় দিন পর শনিবার সকালে বাবলুকে আটক করেন। খবর পেয়ে চরমোন্তাজ তদন্ত কেন্দ্রের পুলিশ গিয়ে বাবলুকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম মজুমদার বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিকে গ্রেফতার করা হয়েছে। রবিবার আসামিকে আদালতে সোপর্দ করা হবে।

 

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম