কুয়াকাটায় আবাসিক হোটেলে তরুণীর লাশ

পটুয়াখালী প্রতিনিধি
১৯ জুলাই ২০২২, ০১:৫৭আপডেট : ১৯ জুলাই ২০২২, ০৬:০৯

পটুয়াখালীর কুয়াকাটার রোজ গার্ডেন আবাসিক হোটেল থেকে সাদিকা আক্তার রিচি (১৮) নামে এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার (১৮ জুলাই) রাত ৯টার দিকে ওই হোটেলের চারতলার ডি-৩ নম্বর কক্ষ থেকে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। মৃত রিচি শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার শহিদুল ইসলামের মেয়ে।

পুলিশ ও হোটেলের ম্যানেজার জানান, রবিবার রাত ৯টায় মো. রায়হান নামে এক তরুণকে স্বামী পরিচয় দিয়ে হোটেলে উঠেন রিচি। একই সময়ে রায়হানের বন্ধু রিফাত ও তার স্ত্রী মিথিলা ওই হোটেলের অপর কক্ষে উঠেন। 

সোমবার সন্ধ্যায় রায়হানের সঙ্গে বাড়ি ফেরা নিয়ে রিচির কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা চারতলা থেকে হোটেলের নিচে নামেন। কিছুক্ষণ পর হঠাৎ রিচি নিচ থেকে রুমে চলে যান। পরে রায়হান এসে হোটেলের রুম ভেতর থেকে আটকানো দেখে অনেক ডাকাডাকি করেন। পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে ওই কক্ষের দরজা ভেঙে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

মহিপুর থানার ওসি আবুল খায়ের বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এটি হত্যা নাকি আত্মহত্যা তা তদন্তের পর জানা যাবে।

/এএম/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম