বরিশালের সাবেক মেয়র কামাল মারা গেছেন

বরিশাল প্রতিনিধি
৩১ জুলাই ২০২২, ১২:৫৪আপডেট : ৩১ জুলাই ২০২২, ১২:৫৬

বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) সাবেক মেয়র বিএনপি নেতা আহসান হাবিব কামাল (৬৮) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার রাতে রাজধানীর একটি হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

আহসান হাবিব কামাল মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির সাবেক সভাপতি এবং কেন্দ্রীয় বিএনপির সাবেক মৎস্য বিষয়ক সম্পাদক। আজ দুপুরে বরিশাল বিএনপির দলীয় কার্যালয়ের সামনে মরদেহ রাখা হবে। এরপর সেখান থেকে জিলা স্কুলের মাঠে নেওয়া হবে। জোহরের নামাজের পর সেখানেই জানাজা শেষে মুসলিম গোরস্থানে দাফন করা হবে।

কামালের ছেলে কামরুল আহসান রুপম জানান, গত ছয় মাস ধরে কিডনিজনিত রোগে ভুগছিলেন। তাকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ১৩ দিন চিকিৎসা শেষে গত শুক্রবার ঢাকার বাসায় নেওয়া হয়। শনিবার রাতে অসুস্থ হয়ে পড়লে আবারও ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। রাতেই মরদেহ নিয়ে বরিশালের উদ্দেশ্যে রওনা হন। আজ ভোরে নিজ বাসভবন বরিশাল নগরীর কালু শাহ সড়কে আসা হয়।

১৯৯১ সাল থেকে অধুনা লুপ্ত পৌরসভার চেয়ারম্যান এবং সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন আহসান হাবিব কামাল। ২০০২ সালে বরিশাল সিটি করপোরেশন হলে প্রথম ভারপ্রাপ্ত মেয়র হন। এরপর ২০১৩ সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শওকত হোসেন হিরণকে পরাজিত করেন সিটি মেয়র নির্বাচিত হন। 

/এসএইচ/
সম্পর্কিত
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
সর্বশেষ খবর
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী