চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা, দুজনের ১০ বছর করে কারাদণ্ড

বরিশাল প্রতিনিধি
৩১ জুলাই ২০২২, ১৯:২৩আপডেট : ৩১ জুলাই ২০২২, ১৯:২৩

বরিশালে চাকরি দেওয়ার কথা বলে যৌন ব্যবসায় বাধ্য করার দায়ে মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে দুজনকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

রবিবার (৩১ জুলাই) বিকালে এ দণ্ডাদেশ দিয়েছেন বরিশালের মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মঞ্জুরুল হোসেন।

দণ্ডপ্রাপ্তরা হলো- উজিরপুর উপজেলার বাগড়া এলাকার সৈয়দ হোসেনের ছেলে ফারুক হোসেন ও একই উপজেলার জামবাড়ি এলাকার পারুয়ার মেয়ে মিনি পারুয়া। রায় ঘোষণার সময় ফারুক আদালতে উপস্থিত থাকলেও মিনি পারুয়া পলাতক ছিল।

মামলার এজাহারের বরাত দিয়ে ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী রফিকুল ইসলাম সোহাগ বলেন, ‘২০০৯ সালের ৫ জানুয়ারি চাকরি দেওয়ার কথা বলে উজিরপুর উপজেলার দুই বোনকে ঢাকার মিরপুরে এনে যৌন ব্যবসায় বাধ্য করে ফারুক ও মিনি পারুয়া। দীর্ঘদিন তাদের সন্ধান করে পায় পরিবার। বিষয়টি জানাজানি হলে ওই বছরের ৩ মার্চ দুই বোনকে উজিরপুরগামী লঞ্চে উঠিয়ে দেওয়া হয়। এ ঘটনায় ২৭ মার্চ ফারুক ও মিনি পারুয়াসহ চার জনকে আসামি করে মামলা করেন এক বোন। একই বছরের ২৪ মে মামলার তদন্ত কর্মকর্তা উজিরপুর থানার এসআই মিজানুর রহমান আসামি ফারুক ও মিনি পারুয়াকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেন। আট জনের সাক্ষ্যগ্রহণ শেষে আজ মামলার রায় দেন বিচারক। পলাতক আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
মোহাম্মদপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: দুই আসামি রিমান্ডে
মিরপুরের সেই বৃদ্ধার সঙ্গে মানবাধিকার লঙ্ঘন হয়েছে কিনা, তদন্ত চেয়ে রিট
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম