‘২০১৮ সালের মধ্যেই পটুয়াখালীর ৭০ ভাগ এলাকা বিদ্যুতের আওতায় আসবে’

পটুয়াখালী প্রতিনিধি
০৬ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:২৭আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:৩৮

নসরুল হামিদ ২০১৮ সালের মধ্যেই পটুয়াখালী জেলার ৭০ ভাগ এলাকাকে বিদ্যুতের আওতায় আনা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, ২০২১ সালের মধ্যে শতভাগ এলাকায় বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে। শনিবার দুপুরে পটুয়াখালীর গলাচিপায় কালিকাপুর এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতির নবনির্মিত উপকেন্দ্রের উদ্বোধন তিনি এ সব কথা বলেন।
নসরুল হামিদ বলেন, দুর্নীতিমুক্ত বিদ্যুৎ বিভাগ গড়ে তোলা হবে। এ লক্ষ্যে মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে।
উল্লেখ্য, এ উপকেন্দ্র উদ্বোধনের ফলে গলাচিপা-দশমিনা উপজেলার ২৪টি গ্রামের ২ হাজার ৭৮১টি পরিবার বিদ্যুৎ সুবিধার আওতায় এসেছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গলাচিপা-দশমিনা আসনের এমপি আ খ ম জাহাঙ্গীর হোসাইন, পটুয়াখালী জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব খান মোশারফ, জেলা প্রশাসক একেএম শামিমুল হক সিদ্দিকী, পুলিশ সুপার সৈয়দ মোসফিকুর রহমান প্রমুখ।
/এসটি/ এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম