লঞ্চের ধাক্কায় বাল্কহেড ডুবে ২ শ্রমিক নিখোঁজ

বরিশাল প্রতিনিধি
০৯ আগস্ট ২০২২, ০৩:২৭আপডেট : ০৯ আগস্ট ২০২২, ০৪:২৪

বরিশালের বানারীপাড়া উপজেলার খেজুরবাড়িয়া এলাকায় সন্ধ্যা নদীতে যাত্রীবাহী এমভি মর্নিংসান-৯ লঞ্চের ধাক্কায় বাল্কহেড ডুবে দুই শ্রমিক নিখোঁজ হয়েছেন। তবে লঞ্চের সামনের অংশের তলা ফেটে গেলেও সুরক্ষিত রয়েছেন যাত্রীরা।
 
সোমবার রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। লঞ্চটি পিরোজপুরের ভান্ডারিয়া থেকে ঢাকায় যাচ্ছিল।

নিখোঁজ শ্রমিকরা হলেন পিরোজপুরের নান্দুহার এলাকার মিলন ও একই এলাকার কালাম।
 
বাল্কহেডের মালিক কাজী হাবিবুল্লাহ জানিয়েছেন, প্রায় ৫০০ যাত্রী নিয়ে লঞ্চটি দুর্ঘটনাকবলিত স্থান অতিক্রমকালে বালুভর্তি বাল্কহেডটিকে ধাক্কা দেয়। এতে বাল্কহেডটি ডুবে ওই দুই শ্রমিক নিখোঁজ হন।
 
মর্নিংসান লঞ্চের একাধিক যাত্রী বলেন, দুর্ঘটনাকবলিত স্থান অতিক্রমকালে আড়াআড়িভাবে আসা দ্রুতগামী বালুবাহী বাল্কহেডের সঙ্গে লঞ্চের মাঝ বরাবর ধাক্কা লাগে। এতে বাল্কহেডটি ডুবে যায়। লঞ্চের তলা ফেটে পানি ওঠে। লঞ্চটি দ্রুত চৌধুরী ঘাটে নোঙর করায় কোনও অঘটন ঘটেনি। তবে ভয় পেয়ে লঞ্চ থেকে অনেক যাত্রী নেমে গেছেন।
 
বিআইডব্লিউটিএ'র নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের যুগ্ম পরিচালক আব্দুর রাজ্জাক বলেন, বাল্কহেডকে ধাক্কা দেওয়ায় লঞ্চের সামনের অংশ ফেটে পানি প্রবেশ করে। লঞ্চটি মেরামতের চেষ্টা চলছে। কিছু যাত্রী লঞ্চে রয়েছেন। বাকিরা চৌধুরী হাট এলাকায় নেমে যান। লঞ্চ ঢাকায় ছেড়ে যাবে কিনা সেই সিদ্ধান্ত নেওয়া হয়নি।

/এএম/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি