বরিশালে বধ্যভূমি এলাকায় খাদ্য গুদাম হচ্ছে না

বরিশাল প্রতিনিধি
০৭ ফেব্রুয়ারি ২০১৬, ০০:০৪আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৬, ০০:০৪

বরিশালবধ্যভূমির সম্মান অক্ষুণ্ন রেখে বরিশালে আধুনিক খাদ্য সংরক্ষণাগার (সাইলো) নির্মাণ নিয়ে নতুন ভাবনার সৃষ্টি হয়েছে। শনিবার বধ্যভূমি সংলগ্ন দিঘি ভরাট না করে পাশ্ববর্তি স্থানে সাইলো গোডাউন নির্মাণের জন্য ১২ একর জমি পরিদর্শন করেছেন খাদ্য বিভাগের মহাপরিচালক, প্রকল্প পরিচালকসহ বরিশাল জেলা প্রশাসন।
সেক্ষেত্রে সাইলো বধ্যভূমি এলাকায় নয়, অন্যত্র এ গোডাউন নির্মাণ হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
বরিশাল জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামান জানান, বৃহস্পতিবার রাতে সার্কিট হাউজে খাদ্য বিভাগের মহাপরিচালক ও প্রকল্প পরিচালকদের  সঙ্গে বৈঠক করেছেন। সেখানে তাদের বরিশালের অবস্থা সম্পর্কে জানানো হয়েছে। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বধ্যভূমি থেকে সরিয়ে অন্যত্র খাদ্য বিভাগের সাইলো নির্মাণ নিয়ে আলোচনা হয়। তারই প্রেক্ষিতে গতকাল তারা বধ্যভূমি এলাকার খালের ওপার ১২ একরের একটি এলাকা পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, খাদ্য বিভাগের মহাপরিচালক ফয়েজ আহমেদ, আধুনিক খাদ্য সংরক্ষণাগারের প্রকল্প পরিচালক গাজীউর রহমান, সমন্বয়ক মো. জাহাঙ্গির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আহসান হাবিব, প্রকৌশলী আব্দুল মোতালেব প্রমুখ।
প্রসঙ্গত, বরিশালের সুশীল সমাজের বাধার মুখে গত মাসে কেবিনেট মিটিংয়েও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বধ্যভূমি সংলগ্ন দিঘি ভরাট করে সাইলো নির্মাণ না করার নির্দেশ দিয়েছিলেন। তিনি বলেছিলেন,  প্রয়োজনে সাইলো অন্যস্থানে নির্মাণ করা হোক। এছাড়া হাইকোর্টেও এর একটি রিট দায়ের করা হয়েছে।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম