বরগুনায় ছাত্রলীগ কর্মীদের লাঠিচার্জের ঘটনায় তদন্ত কমিটি

বরগুনা প্রতিনিধি
১৬ আগস্ট ২০২২, ১৪:২২আপডেট : ১৬ আগস্ট ২০২২, ১৪:২২

বরগুনায় জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে ছাত্রলীগের ওপর পুলিশের লাঠিচার্জে ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুরে বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মেহেদী হাসান এ তথ্য জানিয়েছেন।

তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এসএম তারেক রহমান। কমিটির অন্য সদস্যরা হলেন—পাথরঘাটা বামনার সার্কেল এসপি তোফায়েল হোসেন ও পুলিশ সুপার কার্যালয়ের পাবলিক রিলেশন অফিসার মো. শাহাবুদ্দিন।

আরও পড়ুন: শোক দিবসের অনুষ্ঠানে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মেহেদী হাসান জানান, ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে। এ ঘটনা তদন্তে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস এম তারেক রহমানকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

প্রসঙ্গত, সোমবার (১৫ আগস্ট) সকালে বরগুনা শিল্পকলার সামনে জেলা ছাত্রলীগের দুই পক্ষের নেতাকর্মীদের সংঘর্ষ শুরু হয়। এ সময় তাদের ছোড়া ইটে পুলিশের গাড়ির গ্লাস ভেঙে যায়। পরে বরগুনা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর সামনে ছাত্রলীগ নেতাকর্মীদের লাঠিচার্জ করে পুলিশ।

/এসএইচ/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
মৌলভীবাজারে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ২
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি