মাদকসহ আটক উপ-মহাব্যবস্থাপকের গাড়িচালক বরখাস্ত

বরিশাল প্রতিনিধি
২৫ আগস্ট ২০২২, ২২:০৬আপডেট : ২৫ আগস্ট ২০২২, ২২:০৬

বরিশাল বিসিক শিল্প নগরীর ভারপ্রাপ্ত উপ-মহাব্যবস্থাপকের গাড়ির চালক রাশেদ মীরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ইয়াবাসহ আটকের দায়ে তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি দৈনিক মজুরিতে কর্মরত ছিলেন। তিনি নগরীর ২নং ওয়ার্ড কমিশনার গলির মীরা বাড়ির বাসিন্দা আব্দুল মন্নান মীরার ছেলে।

বরিশাল মেট্রোপলিটনের কাউনিয়া থানার পরিদর্শক (তদন্ত) সগির হোসেন বলেন, বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে বিসিক এলাকায় অভিযান চালানো হয়। এ সময় রাশেদকে চার পিস ইয়াবাসহ আটক করা হয়। এ ঘটনায় থানার এসআই জাহিদ বাদী হয়ে মামলা করেছেন। ওই মামলায় রাশেদকে গ্রেফতার দেখিয়ে বিকালে আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে প্রেরণ করেন।

বিসিকের উপ-মহাব্যবস্থাপক জালিস মাহামুদ বলেন, ঘটনা শোনার সঙ্গে সঙ্গে রাশেদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

/এফআর/
সম্পর্কিত
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জেনেভা ক্যাম্পে অভিযান, আটক ১৬
তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, নেতাকর্মী আটক
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের