স্বর্ণপদকজয়ী সাংস্কৃতিক কর্মীর লাশ উদ্ধার: গ্রেফতার যুবক কারাগারে

বরিশাল প্রতিনিধি
২৭ আগস্ট ২০২২, ১৪:০১আপডেট : ২৭ আগস্ট ২০২২, ১৪:৩৬

বরিশালে স্বর্ণপদকজয়ী সাংস্কৃতিক কর্মী শামসুন নাহার নিপার (২৫) লাশ উদ্ধারের ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায় আমিরুল ইসলাম (২৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৬ আগস্ট) নরসিংদী থেকে গ্রেফতার করে রাতে তাকে বরিশালে আনা হয়। শনিবার (২৭ আগস্ট) আত্মহত্যায় প্ররোচনা মামলায় গ্রেফতার দেখিয়ে দুপুরে আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।

আমিরুল ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানার পূর্বহাটি গ্রামের আবুল কাসেমের ছেলে। তিনি নরসিংদীতে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। চাকরির সুবাদে সেখানেই অবস্থান করছিলেন।

আরও পড়ুন: ঘরে মিললো স্বর্ণপদকজয়ী সাংস্কৃতিক কর্মীর লাশ

এজাহারের বরাত দিয়ে বরিশালের কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন জানান, গত ৩ আগস্ট সকালে নগরীর উত্তর মল্লিক রোডের বাসা থেকে নিপার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। ১৩ আগস্ট তার বোন ডালিয়া আক্তার আমিরুলকে একমাত্র আসামি করে আত্মহত্যা প্ররোচনার মামলা করেন। মামলায় তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক চলে আসছিল। নিপা বিয়ের কথা বললে বিষয়টি তিনি এড়িয়ে যেতেন। এক পর্যায়ে নিপাকে বিয়ে করতে অপারগতা প্রকাশ করেন। এতে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। পরে আত্মহত্যার পথ বেছে নেন।

লোকমান হোসেন জানান, আমিরুলের তথ্য সংগ্রহ করে অবস্থান নিশ্চিতের পর শুক্রবার স্থানীয় পুলিশের সহায়তায় নরসিংদীতে অভিযান চালিয়ে গ্রেফতার কাা হয়। দুপুরে আদালতে নেওয়ায় হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে তাকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

শামসুন নাহার নিপা বরিশাল নগরীর উত্তর মল্লিক রোডের জাহান ম্যানসনের একটি কক্ষে ছোট বোনকে নিয়ে ভাড়া থাকতেন। তার বাবার নাম ফজলুল করিম। নিপা নগরীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ সম্পন্ন করেছেন। তিনি উদীচী ও বরিশাল নাটক-এর সদস্য ছিলেন। উদীচীতে নিয়মিত আবৃত্তি করতেন। আবৃত্তিতে বিশেষ অবদান রাখায় ২০২২ সালে জিয়াউল হক স্বর্ণপদক পান।

/এসএইচ/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম