ডিম-মুরগির দাম নির্ধারণ করে দেওয়ার দাবি

বরিশাল প্রতিনিধি
২৮ আগস্ট ২০২২, ১৯:৪৫আপডেট : ২৮ আগস্ট ২০২২, ১৯:৪৫

ব্যক্তি উদ্যোগে গড়ে তোলা পোল্ট্রি খামারে উৎপাদিত ডিম ও মুরগির দাম নির্ধারণ করে দেওয়ার দাবি তুলেছেন বরিশালের খামারিরা। রবিবার (২৮ আগস্ট) দুপুরে বরিশাল প্রেসক্লাবে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে এ দাবি জানায় বাংলাদেশ পোল্ট্রি খামার রক্ষা জাতীয় পরিষদ বরিশাল শাখার নেতারা।

লিখিত বক্তব্যে সংগঠনের সভাপতি আব্দুর রহিম গাজী বলেন, বিগত দুই থেকে আড়াই মাসের ব্যবধানে মুরগির খাবারের দাম চারবার বেড়েছে। যখন খাবারের বস্তার দাম ছিল ১৬শ’ টাকা তখন একটি ডিম ৫ থেকে ৭ টাকায় বিক্রি হয়েছে। সেই বস্তা এখন ২৭শ’ থেকে তিন হাজার টাকায় কিনতে হয়। ভ্যাকসিনসহ সব ধরনের ওষুধের দামও বেড়েছে। বর্তমানে একটি ডিমের উৎপাদন খরচ প্রায় ৯ দশমিক ৭৯ টাকা এবং প্রতিকেজি ব্রয়লার মুরগির পেছনে খরচ পড়ে ১৪০ থেকে ১৪৫ টাকা। 

তিনি আরও জানান, ভোক্তা পর্যায়ে যে ডিমের মূল্য ১২-১৩ টাকা, সেই ডিম খামারি পর্যায়ে সর্বোচ্চ ৯ দশমিক ৫০ টাকা। মাঝখানে আড়তদার, ফরিয়া, মুদি দোকানদার ২.৫০-৩ টাকা পর্যন্ত ব্যবসা করছেন।

খামারিদের এই নেতা আরও ‍বলেন, পোল্ট্রি অত্যন্ত ঝুঁকিপূর্ণ খাত। প্রান্তিক খামারিরা বছরের পর বছর লোকসান গুনতে গুনতে সর্বস্ব হারিয়ে ফেলছে। ইতোমধ্যে ৪০ শতাংশ খামার বন্ধ হয়েছে। এভাবে লোকসান দিতে হলে অচিরেই প্রান্তিক খামার বন্ধ হয়ে লাখ লাখ মানুষ বেকার হয়ে পড়বে বলে আশঙ্কা জানান তিনি। সবকিছু বিবেচনা করে পাইকারি, খুচরা এবং ক্রেতা পর্যায়ের মূল্য নির্ধারণের দাবি জানানো হয়।

/টিটি/
সম্পর্কিত
কীসের ইঙ্গিত দিচ্ছে বরেন্দ্র অঞ্চল, কী হবে কৃষকের
যে রোগের কারণে গরু দুধ কম দিচ্ছে, খামারিদের বড় ক্ষতি হচ্ছে
সমান তালে বাড়ছে ডিম ও মুরগির দাম
সর্বশেষ খবর
ফেসবুকে শিক্ষককের মানহানিকর পোস্ট, কারণ দর্শানোর নোটিশ
ফেসবুকে শিক্ষককের মানহানিকর পোস্ট, কারণ দর্শানোর নোটিশ
টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবির সহযোগিতা প্রত্যাশা মন্ত্রীর
টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবির সহযোগিতা প্রত্যাশা মন্ত্রীর
আবুধাবি টি-টেন লিগে দুর্নীতি, যুক্তরাষ্ট্রের ক্রিকেটারকে ৮ বছরের নিষেধাজ্ঞা
আবুধাবি টি-টেন লিগে দুর্নীতি, যুক্তরাষ্ট্রের ক্রিকেটারকে ৮ বছরের নিষেধাজ্ঞা
ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয় কর খোকন 
ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয় কর খোকন 
সর্বাধিক পঠিত
জুলাই কুস্তিগিরদের আগাম অভিনন্দন, মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম
জুলাই কুস্তিগিরদের আগাম অভিনন্দন, মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম
নিজ এলাকাতেই সংশোধন করা যাবে এনআইডি
নিজ এলাকাতেই সংশোধন করা যাবে এনআইডি
দুবাইয়ে ভিজিট ভিসা স্পনসর করতে কত বেতন লাগবে
দুবাইয়ে ভিজিট ভিসা স্পনসর করতে কত বেতন লাগবে
বাংলাদেশে ‘কালো তালিকাভুক্ত’ হচ্ছে এলপিপি?
বাংলাদেশে ‘কালো তালিকাভুক্ত’ হচ্ছে এলপিপি?
কেন বাড়িঘর ফেলে চলে যাচ্ছেন টেকনাফের মানুষ, জনপ্রতিনিধিরাও আতঙ্কে
কেন বাড়িঘর ফেলে চলে যাচ্ছেন টেকনাফের মানুষ, জনপ্রতিনিধিরাও আতঙ্কে