বঙ্গবন্ধুকে নিয়ে কুইজে প্রথম স্কুলছাত্র আতিফ

পিরোজপুর প্রতিনিধি
৩১ আগস্ট ২০২২, ২০:৪৭আপডেট : ৩১ আগস্ট ২০২২, ২০:৪৯

পিরোজপুরে ‘বঙ্গবন্ধুকে জানো’ শীর্ষক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রথম হয়েছে পিরোজপুর সরকারি বালক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী আতিফ মোস্তফা।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে বুধবার (৩১ আগস্ট) জেলা শিল্পকলা অ্যাকডেমিতে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মাদ জাহেদুর রহমান। 

প্রতিযোগিতায় জেলার বিভিন্ন বিদ্যালয় ও মাদ্রাসা থেকে ২৮৫ জন শিক্ষার্থী অংশ নেয়। প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছে কদমতলা মহিলা দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী জুই আক্তার, তৃতীয় হয়েছে পিরোজপুর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী আয়েশা আক্তার তৃষা। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন। পুরস্কার হিসেবে তাদের ক্রেস্ট, সনদপত্র, বঙ্গবন্ধুর ছবি সংবলিত মগ, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক বই উপহার দেওয়া হয়েছে।

পিরোজপুর শেরে বাংলা পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীব জানান, ২০১৫ সাল থেকে তারা এ প্রতিযোগিতার আয়োজন করে আসছেন। করোনার কারণে ২০২০ ও ২০২১ সালে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়নি।

অনুষ্ঠান ও  কুইজ প্রতিযোগিতা সঞ্চালনা করেন জুবায়ের জনি ও জিসা। বিশেষ অতিথি ছিলেন পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মাদ সাঈদুর রহমান। বক্তব্য রাখেন পিরোজপুর জেলা শিল্পকলা অ্যাকডেমির সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, পিরোজপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও বেতার প্রতিনিধি মাহমুদ হোসেন শুকুর, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক গৌতম চৌধুরী প্রমুখ।

/এসএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী