কিশোরীকে অপহরণের পর ধর্ষণ, যাবজ্জীবন কারাদণ্ড

বরিশাল প্রতিনিধি
১৩ সেপ্টেম্বর ২০২২, ২০:৪৬আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২২, ২০:৪৬

বরিশালের গৌরনদী উপজেলার দক্ষিণ বিল্ল গ্রামের এক কিশোরীকে ধর্ষণের দায়ে ৭২ বছরের বৃদ্ধ তোতা হাওলাদারকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। এছাড়া অপহরণ মামলায় ১৪ বছরের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

সাজা একইসঙ্গে চলায় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ এবং ৩০ হাজার টাকা অর্থদণ্ড দিতে হবে। তোতা হাওলাদার মাদারীপুর কালকিনি গ্রামের মৃত সিরাজ উদ্দিন হাওলাদারের ছেলে।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) বিকালে আসামির উপস্থিতিতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ইয়ারব হোসেন এ আদেশ দেন।

আদালতের বেঞ্চ সহকারী হুমায়ুন কবির মামলার এজাহারের বরাত দিয়ে বলেন, ২০১০ সালের ১৮ জুন বিয়ের কথা বলে কিশোরীকে ডেকে অপহরণ করে আসামি। এরপর ঢাকায় নিয়ে ধর্ষণ করে তোতা। এ ঘটনায় ওই বছরের ১৭ জুন কিশোরীর মা বাদী হয়ে একমাত্র তোতা হাওলাদারকে আসামি করে মামলা দায়ের করেন। ৩১ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা গৌরনদী মডেল থানার এসআই শাহ জালাল একমাত্র তোতাকে দোষী সাব্যস্ত করে চার্জশিট দেন। পাঁচ জনের সাক্ষ্য শেষে বিচারক ওই রায় দেন।

/টিটি/
সম্পর্কিত
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
ধর্ষণের শিকার কিশোরীর পরিচয় প্রকাশ: চকরিয়ার ওসির বিরুদ্ধে লিগ্যাল নোটিশ
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম