দেড়শ বছরের পুরোনো শিবলিঙ্গ চুরি

বরিশাল প্রতিনিধি
১৩ সেপ্টেম্বর ২০২২, ২১:২৩আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২২, ২১:২৩

বরিশাল নগরীর কালীবাড়ি রোডের কালিমাতার মন্দির থেকে কোটি টাকা মূল্যের ১৫০ বছরের পুরনো শিবলিঙ্গ চুরির অভিযোগ উঠেছে। এই ঘটনায় মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে মন্দিরের পুরোহিত অমল কুমার দত্ত কোতোয়ালি মডেল থানায় অভিযোগ দিয়েছেন।

পুরোহিত বলেন, সোমবার বেলা ১১টায় সর্বশেষ পূজা দেন। এরপর দরজায় তালা দিয়ে তিনি বের হয়ে আসেন। এরপর মন্দিরে কেউ প্রবেশ করেনি। আজ সকালে পূজার জন্য মন্দির গেলে সেখানে দরজা ভাঙা দেখতে পান। ঢুকে দেখেন ১৫০ বছরের পুরনো শিবলিঙ্গটি নেই। বিষয়টি মন্দির কমিটি থেকে শুরু করে এলাকাবাসীকে জানান। এরপর থানায় লিখিত অভিযোগ দেন। তার দাবি তিন ফুট দৈর্ঘ্যের শিবলিঙ্গটির মূল্য কোটি টাকারও বেশি।

কোতোয়ালি মডেল থানার ওসি আজিমুল করিম বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পর থেকেই তদন্ত শুরু হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

/এফআর/
সম্পর্কিত
লক্ষ্মীপুরে চুরির অপবাদে শিশুকে ইনজেকশন পুশ করে নির্যাতনের অভিযোগ
ধরা পড়েছে চোর, মুক্তি মেলেনি ‘আলামত’ গরুর!
চোরাই স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ৩ জন গ্রেফতার
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম