চোরাই স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ৩ জন গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মে ২০২৬, ০২:৩৩ আপডেট : ২৬ মে ২০২৬, ০২:৫৯

রাজধানীর রামপুরা এলাকায় একটি বাসায় চুরির ঘটনায় নগদ টাকা ও স্বর্ণালংকার উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন— মিতু মল্লিক (২০), আকাশ দে (২৩) ও আব্দুর রহিম (২৪)।

রামপুরা থানা সূত্রে জানা যায়, গত ২৩ মে আন্নু আক্তার (৪২) নামে এক নারীর অভিযোগের ভিত্তিতে থানায় একটি চুরির মামলা হয়।

মামলার বিবরণে বলা হয়, গত ২১ মে মিতু মল্লিক ও তার স্বামী আকাশ দে গৃহকর্মী হিসেবে কাজ নিয়ে ওই পরিবারের আস্থা অর্জন করেন। তবে গত ২৩ মে তারা হঠাৎ নিখোঁজ হয়ে যান। পরে বাসার বেডরুমের ওয়্যারড্রবের ড্রয়ার খোলা দেখে সন্দেহ হয় পরিবারের সদস্যদের।

পরে স্বর্ণালংকার পরীক্ষা করে দেখা যায়, প্রায় পাঁচ ভরি ওজনের স্বর্ণালংকার চুরি হয়েছে। এর মধ্যে ছিল একটি স্বর্ণের গলার চেইন, তিনটি স্বর্ণের আংটি এবং এক জোড়া কানের দুল।

অভিযোগের পর রামপুরা থানার একটি তদন্তকারী দল তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালায়।

অভিযানের একপর্যায়ে রাজধানীর সিপাহীবাগ এলাকা থেকে আব্দুর রহিমকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে চুরি হওয়া একটি স্বর্ণের চেইন উদ্ধার করা হয়।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে গোবিন্দগঞ্জ ও নবীনগর এলাকায় অভিযান চালিয়ে মিতু মল্লিক ও আকাশ দেকে গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া এক জোড়া স্বর্ণের কানের দুল, একটি স্বর্ণের আংটি এবং নগদ ৫৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে।

/আইএ/এম/
সম্পর্কিত
রিজার্ভ চুরি: ৯৯ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন
‘পুলিশ ইকুইপ্ট নয়, নিরাপত্তার স্বার্থে অস্ত্র হাতে রেখেছিলাম’
পূজামণ্ডপের পাশে সন্দেহজনক ঘোরাফেরা, শক মেশিনসহ আটক যুবক
সর্বশেষ খবর
জিম্বাবুয়েকে উড়িয়ে বাংলাদেশের ফাইনালের পথ সহজ করলো আফগানিস্তান
জিম্বাবুয়েকে উড়িয়ে বাংলাদেশের ফাইনালের পথ সহজ করলো আফগানিস্তান
বিশ্ব অস্টিওপোরোসিস দিবস সেমিনারে যোগ দিবেন ডা. জুবাইদা রহমান 
বিশ্ব অস্টিওপোরোসিস দিবস সেমিনারে যোগ দিবেন ডা. জুবাইদা রহমান 
পদত্যাগেই দায়মুক্তি? রাড্ডা থেকে গেণ্ডারিয়া: আইনের মুখোমুখি হবেন কারা
পদত্যাগেই দায়মুক্তি? রাড্ডা থেকে গেণ্ডারিয়া: আইনের মুখোমুখি হবেন কারা
মেনোপজ নিয়ে এই ভুল ধারণাগুলো জানেন তো?
মেনোপজ নিয়ে এই ভুল ধারণাগুলো জানেন তো?
সর্বাধিক পঠিত
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির