বরিশালে এসএসসি পরীক্ষার্থী ৯৫ হাজার ৯৭৬ 

কেন্দ্রে প্রবেশে দেরি হলে লিখতে হবে রেজিস্টারে

বরিশাল প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর ২০২২, ২২:৩২আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২২, ২৩:০৩

বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে এ বছর এক হাজার ৪৬৩টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৯৫ হাজার ৯৭৬ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন। এদের মধ্যে ৪৯ হাজার ৬৩০ জন ছাত্রী ও ৪৬ হাজার ৩৪৬ জন ছাত্র রয়েছেন। বোর্ডের অধীন ছয়টি জেলার ৮৭টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শিক্ষা বোর্ড সূত্র জানায়, এবার মানবিক বিভাগে সর্বোচ্চ পরীক্ষার্থী রয়েছেন। পরীক্ষার্থীর সংখ্যা ৫৭ হাজার ৩৯১ জন। বিজ্ঞান বিভাগে ২৪ হাজার ৬১৪ এবং ব্যবসায় শিক্ষায় ১৩ হাজার ৯৭১ জন পরীক্ষার্থী। 

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক অরুণ কুমার গাইন বলেন, পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে হবে। কেউ বিলম্ব করলে তার কারণ গেটের রেজিস্টারে (খাতায়) উল্লেখ করে প্রবেশ করতে হবে। সে তথ্য পরীক্ষা শেষে সংশ্লিষ্ট কেন্দ্রের সচিব শিক্ষা বোর্ডে পাঠাবে বলে জানান তিনি।  

পরীক্ষা নিয়ন্ত্রক আরও বলেন, পরীক্ষা কেন্দ্রের মধ্যে কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। শুধু কেন্দ্র সচিব বাটন মোবাইল ফোন ব্যবহার করবেন। পরীক্ষা কেন্দ্রের দুইশ’ গজের মধ্যে বহিরাগত কেউ প্রবেশ করতে পারবে না। প্রতিটি কেন্দ্রে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষার আয়োজন করার নির্দেশ রয়েছে। 

বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান (চলতি দায়িত্ব) অধ্যাপক আ. ফ. ম. বাহারুল আলম বলেন, পরীক্ষা গ্রহণের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার আশা জানান তিনি। 

 

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
পরিবর্তন আসতে পারে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচিতে 
এসএসসি পরীক্ষা শেষে দুই বন্ধু নামলো নদীতে, প্রাণ গেলো ২ জনেরই
দুই এসএসসি পরীক্ষার্থীর শরীরে ৫১ সেলাই, কুপিয়েছে কারা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি