পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়

‘শিক্ষার্থীদের আন্দোলনে খেলার মাঠের বিষয়ে সিদ্ধান্ত ভালো হবে’  

পটুয়াখালী প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০২২, ১৮:৫৪আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২২, ১৮:৫৫

পটুয়াখালী জেলা শহরের ঐতিহ্যবাহী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলার মাঠ রক্ষার দাবিতে আন্দোলনের পরে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের তদন্ত দল শনিবার (১৭ সেপ্টেম্বর) বিদ্যালয়ের মাঠ পরিদর্শন করেছেন। পরিদর্শন শেষে বরিশাল (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা) বিভাগের আঞ্চলিক উপ-পরিচালক মো. আনোয়ার হোসেন বলেন, ‘মিডিয়ার সামনে আমি কোনও কমেন্ট করতে চাই না। জেলা প্রশাসকসহ (মো. কামাল হোসেন) সবার সঙ্গে কথা বলে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে আশাকরি ফল ভালো হবে।’

এর আগে, পরিদর্শন দলের সদস্য মো. আনোয়ার হোসেন এবং জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মুজিবুর রহমান বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। 

 এ সময় পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও সাবেক সিভিল সার্জন ডা. নাজমুন্নাহার শিরিন বলেন, এতদিন আমরা জানতাম বিদ্যালয় সংলগ্ন মাঠটি বিদ্যালয়ের। কিছুদিন আগে আমরা জানতে পারি এই জমি বিদ্যালয়ের নয়। এখানে জেলা প্রশাসন একটি আবাসিক প্রকল্প গ্রহণ করবে। বর্তমান সরকারের ঘোষণা রয়েছে সব মাধ্যমিক বিদ্যালয়কে কলেজিয়েট করা হবে। সেক্ষেত্রে বিদ্যালয়ে ছাত্রীর সংখ্যা বাড়বে। তখন খেলার মাঠ, নতুন ক্লাসরুম, বিজ্ঞানাগার, ছাত্রী নিবাসসহ বিভিন্ন ভবন নির্মাণ করতে হবে। তখন জমি ও জায়গার প্রয়োজন হলেও ভবন অপসারণ অথবা ভেঙে জমি উদ্ধার করা সম্ভব হবে না।

পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ১০ম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস বলেন, পটুয়াখালীর অনেক স্কুল-কলেজে খেলার মাঠ রয়েছে। কিন্তু মেয়েদের জন্য ভিন্ন এবং নিরাপদ কোনও খেলার মাঠ নেই। কিন্তু আমাদের বিদ্যালয়ের খেলার মাঠে (জেলা প্রশাসন) বহুতল ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে, যার প্রতিবাদে আমরা আন্দোলন করেছি। আমাদের জন্য নিরাপদ এই বিদ্যালয়ের খেলার মাঠ অতি জরুরি।  

 পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম বলেন, জেলার একমাত্র নারী শিক্ষাপ্রতিষ্ঠান। বর্তমানে এখানে এক হাজার ৬৫০ জন শিক্ষার্থী রয়েছে। সামনে শিক্ষার্থীর সংখ্যা বাড়বে, তখন স্কুলে কক্ষ সংকট দেখা দেবে। তাই জেলা প্রশাসনকে অনুরোধ করা হয়েছে মানবিক দিক বিবেচনা করে যথাযথ ব্যবস্থা নিতে।

মতবিনিময়ে আরও উপস্থিত ছিলেন পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদ এবং সাবেক শিক্ষার্থী ও বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক পুষ্প রানী সাহা, অধ্যাপক লুৎফুননেছা বেগম,  পটুয়াখালী সরকারি কলেজের সহকারী অধ্যাপক সেলিনা আক্তার, পটুয়াখালীর মো. ইসহাক মডেল কলেজের সাবেক অধ্যক্ষ নাজমা সুলতানা ও বিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ সময় জেলা প্রশাসনের কাছে ওই জমি বিদ্যালয়ের নামে বরাদ্দ দেওয়ার দাবি জানান তারা।  

এদিকে বিদ্যালয়ের মাঠ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন বলেন, মূলত ওই জমি জেলা প্রশাসনের। ১৯৮৫ সাল থেকে ওই জমি তৎকালীন জেলা প্রশাসকের মৌখিক অনুমতিতে স্কুল কর্তৃপক্ষ ব্যবহার করে আসছে। তাছাড়া উল্লেখিত স্থানে ২.২০ শতাংশ জমি থেকে ০.৭৫ শতাংশ জমি স্বেচ্ছায় স্কুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এছাড়াও ৬ ফুটের প্রশস্ত সড়ক ১২ ফুটে উন্নীত করে দেওয়ারও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এরপরেও শিক্ষার্থীদের দাবির বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত দেওয়া হবে।

 উল্লেখ্য, ১০৩ বছর আগে ১৯১৯ সালে পটুয়াখালী শহরে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠা হয়। বর্তমানে প্রতিষ্ঠানে ৪৫ জন শিক্ষক ও এক হাজার ৬৫০ জন শিক্ষার্থী রয়েছেন। বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থী অনুযায়ী জায়গা যথেষ্ঠ অপ্রতুল। অথচ স্কুলের খেলার মাঠে জেলা প্রশাসন বহুতল আবাসিক ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে। এর প্রতিবাদে রবিবার (২৮ আগস্ট) সকাল ১০টায় বিক্ষোভ মিছিল করার উদ্যোগ নেয় বিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীরা। ওই বিদ্যালয়ের সভাপতি জেলা প্রশাসক থাকার কারণে শিক্ষকরা মূল গেটে তালা লাগিয়ে দেন। পরে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিদ্যালয়ের ক্যাম্পাসে আন্দোলন করেন। এতে বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরাও যোগ দেন। আন্দোলনের এক পর্যায়ে পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদের আশ্বাসের ভিত্তিতে তারা ক্লাসে ফিরে আসে। 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি