বাসচাপায় প্রাণ গেলো মোটরসাইকেল চালকের

বরিশাল প্রতিনিধি
০৩ অক্টোবর ২০২২, ১৪:৪৩আপডেট : ০৩ অক্টোবর ২০২২, ১৪:৪৩

বরিশালের গৌরনদী উপজেলায় বাসচাপায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। সোমবার (৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীর খাঞ্জাপুর ইউনিয়নের ইল্লা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতের পরিচয় জানা যায়নি। দুপুর দেড়টার দিকে লাশ উদ্ধার করে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ বেল্লাল হোসেন জানান, বরিশাল এক্সপ্রেস পরিবহনের এক বাস যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলো। বরিশাল-ঢাকা মহাসড়কের ইল্লা এলাকায় আসলে বিপরীত দিকে থেকে আসা অজ্ঞাত মোটরসাইকেলকে চাপা দিয়ে খাদে পড় বাসটি। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালকের মৃত্যু হয়। তবে বাসের যাত্রীরা অক্ষত রয়েছেন। ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে। বাসটি জব্দ করে যাত্রীদের বিকল্প ব্যবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, মোটরসাইকেল চালকের নাম-পরিচয় পাওয়া যায়নি। তার পরিচয় জানার চেষ্টা চলছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম