ভোলায় সব রুটে নৌযান চলাচল বন্ধ

ভোলা প্রতিনিধি
২৪ অক্টোবর ২০২২, ১১:০৯আপডেট : ২৪ অক্টোবর ২০২২, ১১:০৯

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বৈরী আবহাওয়া বিরাজ করায় ভোলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব রুটের নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। 

রবিবার (২৩ অক্টোবর) রাত ৯টায় শুধু অভ্যন্তরীণ রুটে এবং সোমবার (২৪ অক্টোবর) সকাল থেকে দূরপাল্লার রুটে নৌযান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিটিএ)।

বিআইডব্লিউটিএর ভোলা নদী বন্দরের সহকারী পরিচালক মো. শহিদুল ইসলাম জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা বহাল থাকবে। গতরাত থেকে পুরো জেলায় বৃষ্টি হচ্ছে। ভোলা সংলগ্ন মেঘনা তেতুলিয়া উত্তাল। শহরের বেশিরভাগ দোকান-পাট বন্ধ রয়েছে।

আবহাওয়া অধিদফতর জানায়, সকাল থেকে জেলায় ৩৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ঘণ্টায় বাতাসের গতিবেগ ১০ নটিক্যাল মাইল। উপকূলের নদী উত্তাল থাকলেও এখনও বিপৎসীমা অতিক্রম করেনি।

এদিকে দুর্যোগ মোকাবিলায় জেলার ৭৪৬টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। খোলা হয়েছে আটটি কন্ট্রোল রুম। প্রস্তুত রয়েছেন ১৩ হাজার ৬৬০ জন স্বেচ্ছাসেবী। এছাড়া ৭১টি মেডিক্যাল টিম গঠন করা হয়েছে।

ভোলার জেলা প্রশাসক তৌফিক ই-লাহী চৌধুরী জানান, দুর্যোগ মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
দৌলত‌দিয়া-পাটুরিয়া নৌপথে ২৪ ঘণ্টায় ৪৩০১ যানবাহন পারাপার
গরম নাকি বৃষ্টি, আজ কোনটা বেশি ভোগাবে?
বৃষ্টি নিয়ে যা জানালো আবহাওয়া অধিদফতর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক