রাজাপুরে স্বাস্থ্য কেন্দ্রে পানি সরবরাহ বন্ধ, চরম ভোগান্তিতে রোগীরা

ঝালকাঠি প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি ২০১৬, ০৩:৫৮আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৬, ০৩:৫৮

ঝালকাঠি ঝালকাঠির রাজাপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের পানির পাম্পের মোটরের কয়েল পুড়ে গত ৩ দিন ধরে পানি সরবরাহ বন্ধ রয়েছে। ফলে চরম ভোগান্তির শিকার হচ্ছে রোগীরা। এদিকে বুধবার বিকেলে পাম্পের মোটরের কয়েল মেরামতের জন্য বরিশালে নিয়ে চেষ্টা করেও মোরামত সম্ভব হয়নি। ঢাকায় নিয়ে মোটরের কয়েল মেরামত করে পুনরায় স্বাস্থ্য কেন্দ্রে স্থাপন করতে আরও কয়েকদিন লাগবে বলে জানান স্বাস্থ্য কেন্দ্র কর্তৃপক্ষ।
জানা গেছে, পল্লী বিদ্যুতের বারবার বিদ্যুৎ আসা-যাওয়ার কারণে গত ৮ ফেব্রুয়ারি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের পানির পাম্পের মোটরের কয়েল পুড়ে যায়। ওই দিন থেকেই উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের পানি সরবরাহ বন্ধ হয়ে যায়।
উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি একাধিক রোগীরা জানান, পানি না থাকায় কয়েকদিন ধরে গোসল করা হচ্ছে না। বাথরুমেও ভোগান্তির শিকার হতে হচ্ছে। ফলে ভর্তি রোগীদের নানা ভোগান্তির শিকার হতে হচ্ছে।
একাধিক রোগীর স্বজনরা জানান, ৩ দিন ধরে পানি না থাকায় রোগী ও রোগীর স্বজনদের গোসল ও বাথরুমসহ নানা সমস্যা চরম আকার ধারণ করেছে। দ্রুত পানির সমস্যা সমাধান না হলে স্বাস্থ্য কেন্দ্রে বসবাস করার পরিবেশ থাকবে না।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের টিএইচও ডা. মাহাবুবুর রহমান জানান, পানির পাম্পের মোটরের কয়েল পুড়ে গিয়ে পানি সরবরাহ বন্ধ রয়েছে। রোগী ও তাদের সঙ্গে থাকা স্বজনদের সমস্যা হচ্ছে। দ্রুত পাম্পের মোটরের কয়েল মেরামতে জন্য বরিশালে নেওয়া হলেও মোরামত সম্ভব হয়নি। তাই ঢাকায় নিয়ে মটরের কয়েল মেরামত করতে আরও ২ থেকে ৪ দিন সময় লাগবে।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক