ঝড়ো বাতাসে গাছ পড়ে ভোলায় ২ জনের মৃত্যু

ভোলা প্রতিনিধি
২৫ অক্টোবর ২০২২, ০১:০৬আপডেট : ২৫ অক্টোবর ২০২২, ০১:০৬

ভোলায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ঝোড়ো বাতাসে গাছ চাপা পড়ে দুই জনের মৃত্যু হয়েছে। সোমবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় চরফ্যাশন ও দৌলতখান উপজেলায় এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- দৌলতখান পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের গোলাম মোস্তফার স্ত্রী বিবি খাদিজা (৮০) ও চরফ্যাশন উপজেলার শশীভূষণ ইউনিয়নের মনির হোসেন (৩০)।

দৌলতখান উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম খান বলেন, সন্ধ্যায় নিজ ঘরে অবস্থান করেছিলেন বিবি খাদিজা। ঝড়ো বাতাসে হঠাৎ একটা বড় গাছ এসে ঘরের চালে পড়ে। এতে চাপা পড়ে খাদিজা আহত হন। স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

 চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল নোমান বলেন, মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন মনির। এ সময় বাতাসে একটি গাছের ডাল ভেঙে গায়ে পড়লে আহত হন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম