ইশরাকসহ বিএনপির ১৩০ নেতার বিরুদ্ধে বরিশালে মামলা

বরিশাল প্রতিনিধি
০৫ নভেম্বর ২০২২, ২৩:০৩আপডেট : ০৫ নভেম্বর ২০২২, ২৩:০৩

ঢাকা থেকে গাড়ি বহরে এসে বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া বাজারে মডার্ন ক্লাবে হামলা ও ভাঙচুরের অভিযোগে ইশরাক হোসেনসহ বিএনপির শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। শনিবার (৫ নভেম্বর) রাতে উপজেলার মাহিলাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি রাসেল রাঢ়ী বাদী হয়ে ৭০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৬০ জনকে আসামি মামলাটি করেন।

গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন মামলার এজাহারের বরাত দিয়ে বলেন, আজ সকাল আনুমানিক ৬টার দিকে মাহিলাড়া বাজারের সামনে অবস্থান করছিলেন বাদীসহ আরও কয়েকজন। হঠাৎ ৭০/৭৫টি গাড়ির বহর এসে বাজারের বরিশাল-ঢাকা মহাসড়কে থামে। এরপর গাড়ি থেকে নেমে মডার্ন ক্লাবে হামলা ও ভাঙচুর চালিয়ে ক্লাবের মধ্যে থাকা টিভি, চেয়ার ও টেবিল ভাঙচুর করে। এ সময় ক্লাবে রক্ষিত বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী, আবুল হাসনাত আব্দুল্লাহর ছবি ছিঁড়ে ফেলে গাড়ি বহর নিয়ে চলে যায়।

এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, হামলাকারীরা সাতটি মোটরসাইকেল ভাঙচুর করে। বাদীর মোটরসাইকেলে আগুন দেওয়ার চেষ্টা চালায়। এ ছাড়া মাহিলাড়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিলাস কবিরাজকে পিটিয়ে মাথা ফাটিয়ে দেয়। উপজেলা ছাত্রলীগ নেতা সঙ্গীত সিকদারসহ আরও দুজনকে মারধর করে। 

এ বিষয়ে ইশরাকের গাড়ির বহরে থাকা ঢাকার ওয়ার্ড পর্যায়ের নেতা মামুন ভূঁইয়া ও ইমরান হোসেন দাবি করেন, তারা আমাদের গাড়ি বহরের সাতটি গাড়ি ভাঙচুর করেছে। আমাদের মেরে আহত করেছে। উল্টো আমাদের বিরুদ্ধে মামলা করেছে। বিষয়টি জানার পর ইশরাককে নিয়ে ওই পথে ঢাকায় না গিয়ে গাড়ির বহর নিয়ে বেকুটিয়া ফেরি পার হয়ে ঢাকার উদ্দেশে চলে যান বলে জানিয়েছেন তারা।

/এফআর/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের