বরিশাল থেকে লঞ্চ-বাস চলাচল শুরু

বরিশাল প্রতিনিধি
০৬ নভেম্বর ২০২২, ০২:২৮আপডেট : ০৬ নভেম্বর ২০২২, ০৭:৪৬

বিএনপির বিভাগীয় গণসমাবেশ শেষ হওয়ার পর শনিবার রাত থেকেই বরিশাল-ঢাকা নৌ রুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে। রবিবার সকাল থেকে দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটের সকল ধরনের বাস চলাচল শুরু হচ্ছে। এতে স্বস্তি ফিরেছে সাধারণ যাত্রীদের মাঝে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, রবিবার সকাল থেকে বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটের বাস চলাচল শুরু হবে। নগরীর রূপাতলী মিনিবাস মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন বলেন, আগামীকাল সকাল থেকে রূপাতলী বাস টার্মিনাল থেকে অভ্যন্তরীণ রুটের সকল ধরনের বাস চলাচল শুরুর সিদ্ধান্ত হয়েছে। 

কেন্দ্রীয় লঞ্চ মালিক সমিতির সহ-সভাপতি সাইদুর রহমান রিন্টু বলেন, যাত্রী সংকটের কারণে একদিন বরিশাল-ঢাকা নৌ রুটে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়। তবে শনিবার রাত ৯টায় বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ৩টি এবং ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ১টি লঞ্চ ছেড়ে আসবে। 

এদিকে বরিশাল জেলায় শনিবার সন্ধ্যার পর থেকেই শুরু হয়েছে থ্রি হুইলার যানবাহনের চলাচল।

আরও পড়ুন: যোগাযোগ বিচ্ছিন্ন বরিশাল, সাধারণ মানুষের সীমাহীন দুর্ভোগ

/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম