পটুয়াখালী জেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা

পটুয়াখালী প্রতিনিধি
০৯ নভেম্বর ২০২২, ২২:৩১আপডেট : ০৯ নভেম্বর ২০২২, ২২:৩১

প্রায় দুই বছর পর পটুয়াখালী জেলা ছাত্রলীগের ৫৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সাইফুল ইসলামকে সভাপতি ও তানভীর হাসান আরিফকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

বুধবার (৯ নভেম্বর ) ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর হোসেন। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী এক বছরের জন্য বাংলাদেশ ছাত্রলীগ পটুয়াখালী জেলা শাখার কমিটি অনুমোদন দেওয়া হলো। ৫৭ সদস্য বিশিষ্ট কমিটির মধ্যে ৩৯ জনকে সহ-সভাপতি, ৯ জনকে যুগ্ম সাধারণ সম্পাদক ও সাত জনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। এ ছাড়া আরও ছয় জনকে কেন্দ্রীয় কমিটির সদস্য করা হয়েছে।

পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর হোসেন বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগ পটুয়াখালীতে যে কমিটি দিয়েছে ভালো হয়েছে। একজন মফস্বলের। তবে পটুয়াখালী আওয়ামী লীগের সব অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মিলে চললে ভালো হবে।

এর আগে, ২০২১ সালের ১৫ ফেব্রুয়ারি পটুয়াখালী জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছিল।

/এফআর/
সম্পর্কিত
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
মৌলভীবাজারে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ২
ছয় দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম